Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মিথ্যে মামলা চাপিয়ে আন্দোলন ভাঙার চেষ্টা হচ্ছে! রাজ্যের বিরুদ্ধে বড় অভিযোগ চিকিৎসকদের

বৃহস্পতিবার সন্ধেয় সাংবাদিক বৈঠক থেকে জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, একদিকে পুলিশ দিয়ে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে অন্যদিকে রাজ্য সরকার মুখে সহানুভূতির কথা বলে পুরো বিষয়টাকে আইওয়াশ করার চেষ্টা করছে।

মিথ্যে মামলা চাপিয়ে আন্দোলন ভাঙার চেষ্টা হচ্ছে! রাজ্যের বিরুদ্ধে বড় অভিযোগ চিকিৎসকদের

ফাইল ছবি।

শেষ আপডেট: 17 October 2024 19:26

দ্য ওয়াল ব্যুরো: মিথ্যে মামলা দিয়ে আন্দোলন ভাঙার চেষ্টার বড় অভিযোগ আনলেন জুনিয়র চিকিৎসকরা।

বৃহস্পতিবার সন্ধেয় সাংবাদিক বৈঠক থেকে জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, একদিকে পুলিশ দিয়ে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে অন্যদিকে রাজ্য সরকার মুখে সহানুভূতির কথা বলে পুরো বিষয়টাকে আইওয়াশ করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আন্দোলনকে আরও তীব্রতর করার হুঁশিয়ারিও দিয়েছেন  আন্দোলনকারীরা।

এ ব্যাপারে পরবর্তী কর্মসূচি ঠিক করতে বৃহস্পতিবারই সন্ধ্যায় সিনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। তারপরই আন্দোলনের পরবর্তী পদক্ষেপ জানাবেন তাঁরা।

৫ অক্টোবর থেকে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। সেই অনশন এখনও চলছে। মানুষ উৎসবে ফিরে যাওয়ায় জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে নানা মহল থেকে নানাবিধ প্রশ্ন তোলা হচ্ছিল। তবে সপ্তমী থেকেই ছবিটা বদলাতে শুরু করে। নবমীর রাতে ধর্মতলায় ডাক্তারদের অনশন মঞ্চের কাছে দেখা গিয়েছিল শুধুই কালো মাথার ভিড়। 

মানুষের এই স্বতস্ফূর্ত সমর্থনে আপ্লুত হয়ে আমরণ অনশনের পাশাপাশি বৃহস্পতিবার থেকে ‘গণস্বাক্ষর সংগ্রহ’ কর্মসূচিতে নামেন জুনিয়র ডাক্তাররা। বুধবার ক্যালকাটা মেডিক্যাল কলেজে বৈঠকে বসেছিলেন জুনিয়র ডাক্তাররা। মাঝ রাতের সেই বৈঠক থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযোগ, যে গাড়িগুলিতে করে ‘গণস্বাক্ষর সংগ্রহ’ কর্মসূচি পালন করা হচ্ছিল, সেই গাড়িগুলির নামে মিথ্যে মামলা দিয়েছে পুলিশ। সন্ধেয় এ ব্যাপারে সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের বিরুদ্ধে আন্দোলন ভাঙার চেষ্টার অভিযোগ এনে, লড়াই আরও তীব্রতর করার ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।


```