Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

প্রজ্ঞার বিরুদ্ধে আবেদন নাকচ কোর্টে, ধর্মের জয়, বললেন সাধ্বী

দ্য ওয়াল ব্যুরো : বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞাকে ভোটে দাঁড়াতে নিষেধ করা হোক। এই মর্মে কোর্টে আবেদন করেছিলেন নিসার আহমেদ সৈয়দ বিলাল নামে এক ব্যক্তি। তিনি মালেগাঁও বিস্ফোরণে নিহত একজনের বাবা। সাধ্বী ওই বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত ছিলেন। এনআইএ

প্রজ্ঞার বিরুদ্ধে আবেদন নাকচ কোর্টে, ধর্মের জয়, বললেন সাধ্বী

শেষ আপডেট: 24 April 2019 12:47

দ্য ওয়াল ব্যুরো : বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞাকে ভোটে দাঁড়াতে নিষেধ করা হোক। এই মর্মে কোর্টে আবেদন করেছিলেন নিসার আহমেদ সৈয়দ বিলাল নামে এক ব্যক্তি। তিনি মালেগাঁও বিস্ফোরণে নিহত একজনের বাবা। সাধ্বী ওই বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত ছিলেন। এনআইএ আদালতে সেই আর্জি খারিজ হয়ে গেল বুধবার। তারপরে সাধ্বী বললেন, সত্য ও ধর্মের জয় হয়েছে। এনআইএ আদালতের বিশেষ বিচারক ভি এস পাদালকর এদিন বিলালের আবেদন নাকচ করে বলেন, এখন ভোটপর্ব চলছে। কোর্ট কোনও ব্যক্তিকে ভোটে দাঁড়াতে নিষেধ করতে পারে না। নির্বাচন কমিশনের অফিসাররা এসম্পর্কে সিদ্ধান্ত নিতে পারেন। আদালতের রায় নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভোপালের প্রার্থী প্রজ্ঞা বলেন, যা সত্য তা সত্যই। সত্য ও ধর্মের জয় হয় সব সময়। ভোপালে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং-এর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন প্রজ্ঞা। তাঁর কৌঁসুলি জে পি মিশ্র আদালতে বলেন, প্রজ্ঞা একটি আদর্শের জন্য, জাতির স্বার্থে নির্বাচনে লড়ছেন। যারা হিন্দু সন্ত্রাসবাদের কথা প্রচার করে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য তিনি ভোটে প্রার্থী হয়েছেন। বিলাল আদালতে বলেন, স্বাস্থ্যের কারণে হাইকোর্ট প্রজ্ঞাকে জামিন দিয়েছে। কিন্তু তিনি যদি নির্বাচনে লড়ার মতো সুস্থ হন, তাহলে বলতে হয়, তিনি আদালতকে বিভ্রান্ত করেছেন। অন্যদিকে প্রজ্ঞার আইনজীবী বলেন, তিনি আগে অসুস্থ ছিলেন। এখন তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। কিন্তু পুরোপুরি সেরে ওঠেননি। ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মালেগাঁওতে বিস্ফোরণ হয়। ছ’জন নিহত হন। আহত হন ১০০ জন। মহারাষ্ট্রের সন্ত্রাসবাদ দমন স্কোয়াড প্রজ্ঞাকে গ্রেফতার করে। অভিযোগ, তিনি একটি হিন্দু সন্ত্রাসবাদী গোষ্ঠীর সদস্য ছিলেন। তারাই মালেগাঁওতে বিস্ফোরণ ঘটিয়েছে। তাঁর বিরুদ্ধে ইউএপিএ-তে মামলা করা হয়।

```