Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

আমাদের সাহায্য ছাড়া তুমি দু'সপ্তাহও ক্ষমতায় থাকবে না, সৌদির রাজাকে হুমকি ট্রাম্পের

দ্য ওয়াল ব্যুরো : তেলের দাম অত্যধিক বাড়িয়ে দেওয়ায় সৌদি আরবের ওপরে রীতিমতো চটেছে আমেরিকা।  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে জানিয়েছেন, আমি সৌদির রাজা সুলেমানকে বলেছি, আমেরিকার মিলিটারি তোমাকে পাহারা না দিলে তুমি দু’সপ্তাহের বেশি ক্ষমতায়

আমাদের সাহায্য ছাড়া তুমি দু'সপ্তাহও ক্ষমতায় থাকবে না, সৌদির রাজাকে হুমকি ট্রাম্পের

শেষ আপডেট: 3 October 2018 09:55

দ্য ওয়াল ব্যুরো : তেলের দাম অত্যধিক বাড়িয়ে দেওয়ায় সৌদি আরবের ওপরে রীতিমতো চটেছে আমেরিকা।  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে জানিয়েছেন, আমি সৌদির রাজা সুলেমানকে বলেছি, আমেরিকার মিলিটারি তোমাকে পাহারা না দিলে তুমি দু’সপ্তাহের বেশি ক্ষমতায় থাকবে না। মিসিসিপির সাউথহ্যাভেনে এক জনসভায় ট্রাম্প বলেন, আমরা সৌদি আরবকে রক্ষা করি। যদিও তারা খুব ধনী। আমি রাজা সুলেমানকে ভালোবাসি। কিন্তু আমি তাকে বলেছি, আমাদের মিলিটারি না থাকলে তুমি দুসপ্তাহের মধ্যে ক্ষমতা হারাবে। মিলিটারির খরচ তোমাকেই দিতে হবে। কবে রাজা সুলেমানকে একথা বলেছেন, ট্রাম্প জানাননি। তবে সৌদি আরবের সঙ্গে আমেরিকার সম্পর্ক যথেষ্ট ভালো। পশ্চিম এশিয়ায় ইরানের বাড়বাড়ন্ত ঠেকাতে আমেরিকা সৌদি আরবকে সাহায্য করে। গতবছর প্রেসিডেন্ট হওয়ার পরে প্রথম আন্তর্জাতিক সফরে ট্রাম্প গিয়েছিলেন সৌদিতে।  গত শনিবারও রাজা সুলেমানের সঙ্গে ট্রাম্পের কথা হয়েছে। তেলের দাম কীভাবে কমানো যায়, আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা আসে, সে বিষয়ে দুজনে আলোচনা করেছেন। তেলের বর্ধিত দাম নিয়ে আগেও অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। গত সপ্তাহে নিউ ইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার অধিবেশনে তিনি বলেন, তেল সরবরাহকারী ওপেক গোষ্ঠীভুক্ত দেশগুলি আগের মতোই বেশি দাম নিয়ে চলেছে। আমরা ওপেকের কয়েকটি দেশকে রক্ষা করি।  কিন্তু তার কোনও মানে হয় না। উল্টে তারা আমাদের থেকে তেলের বেশি দাম আদায় করছে।  

```