"যুবরাজ খাশোগিকে খুন করলেও আমেরিকা-সৌদি বন্ধুই থাকবে", জানিয়ে দিলেন ট্রাম্প
দ্য ওয়াল ব্যুরো: আর রাখঢাক না। খাশোগি হত্যায় আমেরিকার যে কিচ্ছু এসে যায় না, মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প তা স্পষ্ট করে দিলেন। হোয়াইট হাউস থেকে জানালেন, "সাংবাদিক খাশোগিকে যুবরাজ সলমন যদি খুনও করেন তাতে আমেরিকার কী। সৌদি-আমেরিকার বন্ধুত্ব অটুটই
শেষ আপডেট: 21 November 2018 02:43
দ্য ওয়াল ব্যুরো: আর রাখঢাক না। খাশোগি হত্যায় আমেরিকার যে কিচ্ছু এসে যায় না, মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প তা স্পষ্ট করে দিলেন। হোয়াইট হাউস থেকে জানালেন, "সাংবাদিক খাশোগিকে যুবরাজ সলমন যদি খুনও করেন তাতে আমেরিকার কী। সৌদি-আমেরিকার বন্ধুত্ব অটুটই থাকবে।" ঠিক এই বক্তব্য রেখেই খাশোগি হত্যায় নিজের অবস্থান স্পষ্ট করলেন ট্রা্ম্প।
তাঁর এই "সৌদি- প্রীতি" যে সম্পূর্ণই বাণিজ্যিক কারণে, তাও খোলাখুলি স্বীকার করলেন। সৌদি আরবের সঙ্গে আমেরিকার অস্ত্র চুক্তি এখনও চলছে। আমেরিকার সঙ্গে ৪৫০ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র চুক্তি হয় সৌদি আরবের। এছাড়াও বিভিন্ন বাণিজ্যিক খাতে আমেরিকার সঙ্গে তাল মিলিয়ে চলে আরব। ট্রাম্পের কাছে যা খাশোগি হত্যাকাণ্ডের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
টানা চার সপ্তাহ ধরে খাশোগি হত্যাকাণ্ডে ট্রাম্পের পরোক্ষ সমর্থন পেয়ে আসছে সৌদি। এমনকী সিআইএ-র তদন্তের উপর প্রশ্ন তোলেন মার্কিন প্রেসিডেন্ট। খাশোগি খুনে যুবরাজ মহম্মদ বিন সলমনের যোগ থাকার আশঙ্কা জেনেও মুখে তালা ঝোলান।বিষয়টি সিআইএর "তদন্তে ভুল" বলেও ব্যাখ্যা দিয়েছিলেন ট্রাম্প। এহেন পরিস্থিতিতে হোয়াইট হাউসের অন্দরেই ট্রাম্পের অবস্থান সমালোচিত হয় বলে খবর।
লাদেনের মৃত্যু নিয়ে আবার হইচই কেন, আমেরিকার দূতকে ডেকে বলল পাকিস্তান
গত ২ অক্টোবর খাশোগিকে ইস্তানবুলের সৌদি দূতাবাদে খুন করা হয় বলে জানা গিয়েছে। সেই সময় সাংবাদিক হত্যাকে দুঃখজনকও বলেন ট্রাম্প। এরপর জল অনেক দূর গড়িয়েছে। খাশোগি হত্যায় সৌদি রাজপরিবারের যোগ প্রমাণ করে সিআইএ। জানা যায়, খাশোগিকে খুন করতে ১৫ জনের হাই স্কোয়াড টিম যায়। যারা প্রত্যেকেই সৌদির এজেন্ট। এই তথ্য সবচেয়ে বেশি ট্রাম্পকে বিপাকে ফেলে। আর তাই কখনও চুপ থেকে, কখনও বা সিআইএ-র তদন্তের উপর প্রশ্ন করে রাজপরিবারকে সমর্থন করেই চলেন। এবার সরাসরি স্বীকার করলেন ট্রাম্প। বলেই ফেললেন, "সৌদি আরব আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ।"
এক সময়ের ধনী ব্যবসায়ী তিনি। তাই লাভ-ক্ষতির অঙ্কটাই কষলেন ট্রাম্প। সৌদি হাত থেকে ফসকালে আমেরিকারই ক্ষতি, তাই জামাল খাশোগি হত্যাকে "সাধারণ খুন" হিসেবেই দেখতে চান ট্রাম্প।
The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন