Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইয়েস, আমি কিমকে বিশ্বাস করি, বললেন ট্রাম্প

দ্য ওয়াল ব্যুরো: আই ডু। ইয়েস আই ডু। বিকাল চারটেয় সাংবাদিক বৈঠকের শুরুতেই বললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও পড়ুন: আই ফিল রিয়েলি গ্রেট, কিমের হাত ধরে বললেন ট্রাম্প আজ দিনের শুরুতে উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের সঙ্গে যখন প্

ইয়েস, আমি কিমকে বিশ্বাস করি, বললেন ট্রাম্প

শেষ আপডেট: 12 June 2018 09:17

দ্য ওয়াল ব্যুরো: আই ডু। ইয়েস আই ডু। বিকাল চারটেয় সাংবাদিক বৈঠকের শুরুতেই বললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও পড়ুন: আই ফিল রিয়েলি গ্রেট, কিমের হাত ধরে বললেন ট্রাম্প আজ দিনের শুরুতে উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের সঙ্গে যখন প্রথমবার তাঁর দেখা হল, খানিক ঝুঁকে তাঁর দিকে হাত বাড়িয়ে দিয়েছিলেন ট্রাম্পই। দুজনেই দেখাতে চাইছিলেন, শত্রুতার দিনগুলি অতীত। এখন বন্ধুত্বের পালা। কিন্তু কূটনীতিকদের সন্দেহ ছিল, এত তাড়াতাড়ি দুই দেশের বিরোধ মিটবে কি? পরস্পরকে কি বিশ্বাস করতে পারবেন ট্রাম্প ও কিম? https://twitter.com/realDonaldTrump/status/1006446738016755712 আরও পড়ুন: আপাতত লাভ কিমেরই ট্রাম্প সেজন্য সাংবাদিকদের মুখোমুখি হয়েই বললেন, আই ডু। আমি কিমকে বিশ্বাস করি। আমি মনে করি তিনি যা বলেছেন, তাই করে দেখাবেন। তিনি আমাকে বলেছেন, পরমাণু অস্ত্র পরীক্ষা কেন্দ্রগুলি ধবংস করে ফেলবেন। কিমের আরও প্রশংসা করলেন ট্রাম্প। আরও পড়ুন: হ্যান্ডশেক আর হাসিতে শুরু হলো ট্রাম্প-কিম বৈঠক তাঁর কথায়, কিম খুব ট্যালেন্টেড। মাত্র ২৬ বছর বয়সে দেশের দায়িত্ব নিয়েছিলেন। তার পর থেকে যেভাবে প্রশাসন চালিয়েছেন, সত্যিই প্রশংসা করার মতো। আরও পড়ুন: কিমের রহস্যময় বডিগার্ডরা সিঙ্গাপুরেও কোরিয়ার যুদ্ধের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ৭০ বছর আগে এক যুদ্ধে কোরীয় উপদ্বীপে রক্তাক্ত হয়েছিল। অসংখ্য মানুষের মৃত্যু হয়েছিল। কয়েক হাজার আমেরিকানও নিহত হয়েছিলেন। তার পরে যুদ্ধবিরতি হয়েছিল। কিন্তু যুদ্ধ থামেনি। মনে হয় এতদিনে থামবে। এরপরেই ট্রাম্প যা বলেছেন, তাকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করছে কূটনীতিক মহল। তিনি বলেছেন, আমেরিকা আর যুদ্ধের মহড়া দেবে না।  আমি চাই আমেরিকার সৈন্যরা বাড়ি ফিরে আসুক। তবে এখনই তা হবে না। ধীরে ধীরে হবে। আরও পড়ুন: ট্রাম্প-কিম চুক্তিপত্রের ছবি উঠল শীর্ষ বৈঠকের আগে পর্যবেক্ষকরা বলেছিলেন, আলোচনায় বসে ট্রাম্প যেমন চাইবেন উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রগুলি ধ্বংস করে ফেলুক, তেমন কিমও চাইবেন আমেরিকা কোরীয় উপদ্বীপ থেকে সেনা সরিয়ে নিক। ট্রাম্পের সাংবাদিক বৈঠকে পরিষ্কার, তিনিও কিমের দাবি বিবেচনা করতে তৈরি।

```