Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমেরিকার গোয়েন্দাদের চেয়ে রুশ প্রেসিডেন্টকেই বেশি বিশ্বাস ট্রাম্পের

দ্য ওয়াল ব্যুরো : আমেরিকার গোয়েন্দারা বলেছিলেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নাক গলিয়েছিল রাশিয়ার গোয়েন্দারা। সোমবার হেলসিংকিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে সেকথা উড়িয়ে দিলেন খোদ আমেরিকার প্রেসিডেন্ট ডো

আমেরিকার গোয়েন্দাদের চেয়ে রুশ প্রেসিডেন্টকেই বেশি বিশ্বাস ট্রাম্পের

শেষ আপডেট: 17 July 2018 10:11

দ্য ওয়াল ব্যুরো : আমেরিকার গোয়েন্দারা বলেছিলেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নাক গলিয়েছিল রাশিয়ার গোয়েন্দারা। সোমবার হেলসিংকিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে সেকথা উড়িয়ে দিলেন খোদ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতে আমেরিকার গোয়েন্দারা রীতিমতো চটে গিয়েছেন। আমেরিকার কংগ্রেসের স্পিকার পল রায়ানও অসন্তুষ্ট হয়ে মন্তব্য করেছেন, রাশিয়া আমাদের মিত্র নয়। সোমবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে প্রায় দুঘন্টা বৈঠক করেন ট্রাম্প ও পুতিন। বৈঠকের শুরু থেকেই ট্রাম্প তাঁর পরামর্শদাতাদের কথা অমান্য করতে থাকেন। বৈঠকের আগে আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন, বিদেশ সচিব মাইক পম্পিও সহ প্রশাসনের কর্তাব্যক্তিরা ১০০ পাতার ব্রিফিং দিয়ে ট্রাম্পকে অনুরোধ করেছিলেন, আপনি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সময় কঠোর মনোভাব দেখবেন। আমেরিকার দূতরাও বিভিন্ন ইউরোপীয় রাষ্ট্রকে প্রতিশ্রুতি দেন, ট্রাম্প প্রকাশ্য অথবা গোপন কোনও চুক্তিই করবেন না পুতিনের সঙ্গে। কিন্তু ট্রাম্প পুতিনের সঙ্গে বৈঠকে ঠিক কী বলেছেন, তা নিয়ে পরে সন্দেহ দেখা দেয়। বৈঠকের শেষে সাংবাদিক বৈঠকে ট্রাম্প পুতিনের সম্পর্কে যেরকম প্রশংসা করতে থাকেন, তা থেকেই সন্দেহের সূত্রপাত। ট্রাম্প বলেন, আমি মনে করি, আমার দেশ বোকামি করেছে। রাশিয়ার সঙ্গে এই আলোচনা আরও আগে হওয়া উচিত ছিল। আমি প্রেসিডেন্ট হওয়ার আগেই বৈঠক হলে ভালো হত। ট্রাম্পকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেন, আপনি কি মনে করেন, আমেরিকায় ২০১৬ সালের ভোটে রাশিয়া গোপনে হস্তক্ষেপ করেছিল? তিনি উত্তর দেন, পুতিন বলছেন, একথা মিথ্যা। আমিও ভেবে পাই না, কেন রাশিয়া আমাদের ভোট নিয়ে মাথা ঘামাতে যাবে। পরে তিনি অবশ্য টুইট করে নিজের মন্তব্য থেকে সামান্য সরে আসেন। টুইটারে তিনি লিখেছেন, আমাদের দেশের গোয়েন্দাদের প্রতি আমার যথেষ্ট আস্থা আছে। কিন্তু শুধু অতীত নিয়ে পড়ে থাকলে চলবে না।

```