Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

লাদেন-পুত্র হামজ়াকে খতম করেছি, নিশ্চিত করলেন ট্রাম্প

দ্য ওয়াল ব্যুরো: নিহতই হয়েছে লাদেন-পুত্র হামজ়া। নিশ্চিত করল ট্রাম্প প্রশাসন। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবৃতি দিয়ে জানান, আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে সেনার গুলিতে ঝাঁঝরা হয়েছে হামজ়া। গত মাসে সাংবাদিক বৈঠক করে আমেরিকার

লাদেন-পুত্র হামজ়াকে খতম করেছি, নিশ্চিত করলেন ট্রাম্প

শেষ আপডেট: 13 September 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: নিহতই হয়েছে লাদেন-পুত্র হামজ়া। নিশ্চিত করল ট্রাম্প প্রশাসন। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবৃতি দিয়ে জানান, আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে সেনার গুলিতে ঝাঁঝরা হয়েছে হামজ়া। গত মাসে সাংবাদিক বৈঠক করে আমেরিকার প্রতিরক্ষা সচিব মার্ক এসপার বলেছিলেন, বিস্তারিত তথ্য না থাকলেও হামজ়া যে নিহত সে খবর দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা। তবে কী ভাবে তার মৃত্যু হয়েছিল সেটা জানা যায়নি। ধোঁয়াশা একটা থেকেই গিয়েছিল। এতদিনে পুরোপুরি নিশ্চিত করল আমেরিকা। লাদেন পুত্রের মাথার দাম এক সময় ১০ লক্ষ ডলার ঘোষণা করেছিল আমেরিকা। ওসামা বিন লাদেনের পরে বয়স্ক নেতাদের প্রভাব ফিকে হতে থাকায় তরুণ মুখ হামজ়াই হয়ে উঠেছিল আল কায়দার নতুন মুখ। সন্ত্রাসের এক নতুন নাম। ওসামা-পুত্র সেই হামজ়া বিন লাদেনের মৃত্যু সংবাদ নিয়ে গত বছর থেকেই টালবাহানা করছে আমেরিকা। কখনও দাবি করা হয়েছে প্রকাশ্যে দেখা গেছে হামজ়াকে, আবার কখনও মার্কিন গোয়েন্দারা খবর দিয়েছেন, নিহত হয়েছে ওসামা-পুত্র। গত মাসে আমেরিকার প্রতিরক্ষা সচিব মার্ক এসপার বলেছিলেন, “আমার কাছে বিস্তারিত তথ্য নেই, তবে এটা নিশ্চিত হামজ়া বিন লাদেন হত।” তবে কী ভাবে বা কোথায় হামজ়ার মৃত্যু হয়েছে সে ব্যাপারে মুখ খোলেননি তিনি। ১৯৮৯ সালে সৌদি আরবের জেড্ডায় জন্ম হামজ়ার। ওসামার তৃতীয় স্ত্রীর সন্তান হামজ়া। পাকিস্তানের অ্যাবটাবাদে মার্কিন নেভি সিলের হাতে ওসামা এবং তার আর এক ছেলে নিহত হওয়ার পর আল কায়দার নেতা নির্বাচিত হন আয়মান আল জাওয়াহিরি। ২০১৫ সালে এই জাওয়াহিরিই এক অডিয়ো বার্তায় ঘোষণা করেছিলেন, আল কায়দার ‘অন্যতম প্রধান নেতা’ হিসেবে নির্বাচন করা হয়েছে হামজ়াকেই। হামজ়ার বয়স তখন ২৬ বছর। তাকে  ‘জিহাদের যুবরাজ’ বলে ঘোষণা করে আল কায়দা। ২০১৫ সাল থেকে ২০১৮ পর্যন্ত নানা একাধিক অডিয়ো বার্তায় শোনা গিয়েছিল, সিরিয়ায় জঙ্গিদের জোট বাঁধার কথা বলছে হা‌মজ়া। তরুণদের ওসামার আদর্শে অনুপ্রাণিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্য পশ্চিমী দেশগুলির রাজধানীতে হামলা চালানোর বার্তা দিত হামজ়া।  পাশাপাশি আল কায়দার আরব উপদ্বীপ শাখার সঙ্গে হাত মিলিয়ে সৌদি আরবের বিরুদ্ধে লড়তে সৌদি জনজাতিগুলিকে একজোট হতেও বলেছিল সে। গত বছরের মাঝামাঝি শোনা গিয়েছিল, হামজ়ার নাগরিকত্ব বাতিল করেছে সৌদি আরব। তার পরেই সৌদি আরবকে হুমকি দিয়ে ভিডিয়ো সামনে এনেছিল ওসামা-পুত্র। এর পর থেকে তার আর কোনও খোঁজ মেলেনি। মার্কিন গোয়েন্দা বাহিনী এফবিআই-এর ধারণা ছিল, পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া ও ইরানেই ঘোরাফেরা করত হামজ়া। পরে জানা যায় হামজ়া নিহত হয়েছে।

```