Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিখ নেতা খুনে ট্রুডোর অভিযোগ নিয়ে ভারতের অস্বস্তি বাড়াল বাইডেন প্রশাসন

দ্য ওয়াল ব্যুরো: খলিস্তানপন্থী শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড (Trudeau accusations of killing Sikh leader) নিয়ে কানাডা ও ভারতের চলমান বিরোধ নিয়ে মুখ খুলল আমেরিকা। জো বাইডেন প্রশাসনের (Biden administration) বিদেশ

শিখ নেতা খুনে ট্রুডোর অভিযোগ নিয়ে ভারতের অস্বস্তি বাড়াল বাইডেন প্রশাসন

শেষ আপডেট: 20 September 2023 06:10

দ্য ওয়াল ব্যুরো: খলিস্তানপন্থী শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড (Trudeau accusations of killing Sikh leader) নিয়ে কানাডা ও ভারতের চলমান বিরোধ নিয়ে মুখ খুলল আমেরিকা। জো বাইডেন প্রশাসনের (Biden administration) বিদেশ মন্ত্রকের প্রাথমিক প্রতিক্রিয়া মোটেই ভারতের জন্য স্বস্তিদায়ক নয়, মনে করছে কূটনৈতিক মহল। বাইডেন প্রশাসনের মুখপাত্র বলেছেন, কানাডার প্রধানমন্ত্রীর জাস্টিন ট্রুডোর অভিযোগ গুরুতর। ভারতের উচিৎ কানাডা প্রশাসনের সঙ্গে তদন্তে সহযোগিতা করা।

কূটনৈতিক মহলের মতে, বাইডেন প্রশাসনের (Biden administration) প্রতিক্রিয়া আসলে কানাডার অভিযোগকে এক ধরনের মান্যতা দেওয়া (Trudeau accusations of killing Sikh leader)। আমেরিকা অপর দুটি দেশের বিবাদ নিয়ে দূরত্ব তৈরি করতে চাইলে পরিস্থিতি পর্যবেক্ষণের কথা বলে দায়িত্ব সারতে পারত। কিন্তু ভারতে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে মানবাধিকার, গণতন্ত্র হরণের ইস্যুতে সরব আমেরিকা বিতর্কের শুরুতেই কানাডার অভিযোগকে বিবেচনায় নিয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী দেশের সংসদে দাঁড়িয়ে বলেছেন, হরদীপ সিং নিজ্জরের খুনে ভারতীয় এজেন্টের হাত থাকার প্রমাণ পেয়েছে দেশের নিরাপত্তা সংস্থা। এই ব্যাপারে তদন্ত এগিয়ে নিয়ে যেতে তাঁরা ভারতের সহায়তা চান বলেও সংসদে বলেন কানাডার প্রধানমন্ত্রী। ট্রুডোর এই মন্তব্যকে অনুমোদন করেছে মার্কিন প্রশাসন।

ট্রুডো জানান, হত্যাকাণ্ডটি সম্পর্কে তাঁর দেশের উদ্বেগের কথা তিনি জি-২০ সম্মেলনের সময় দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছেন। ভারত কানাডার প্রধানমন্ত্রীর সংসদের বক্তব্য খারিজ করার পাশাপাশি দিল্লিতে সে দেশের এক সিনিয়র কূটনীতিককে বহিষ্কার করেছে মঙ্গলবার। কানাডাও বহিষ্কার করেছে ভারতীয় এক কূটনীতিককে। জল অনেক দূর গড়াবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

কানাডায় বিপুল সংখ্যায় শিখ বাস করেন। তাদের সিংহভাগই সে দেশের নাগরিক। মোদী সরকারের অভিযোগ, কানাডার মাটি ব্যবহার করে খলিস্তানিরা ভারত বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। নিহত নিজ্জরের বিরুদ্ধে ভারতে খুনে যুক্ত থাকার অভিযোগ ছিল। তাঁকে ধরিয়ে দেওয়ার জন্য ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে ভারত সরকার। খলিস্তান টাইগার ফোর্স নামে ভারতে নিষিদ্ধ একটি বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠনের কমান্ডার ইন চিফ নিজ্জর কানাডাতেই গত জুনে খুন হন। একটি গুরুদ্বার থেকে প্রার্থনা সেরে বের হওয়ার সময় মোটর সাইকেল আরোহী দুই ব্যক্তি তাঁকে কাছ থেকে গুলি করে হত্যা করে গা ঢাকা দেয়। কানাডার অভিযোগ, এই হত্যাকাণ্ডে হাত আছে ভারতীয় এজেন্সির।

আরও পড়ুন: মহিলা সংরক্ষণ বিল: বিতর্কে বলবেন সনিয়া, অবস্থান বদলে ওবিসি কোটা দাবি কংগ্রেসের


```