Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টোল আদায়ের নামে ভিন রাজ্যের ট্রাক চালককে বেধড়ক মার, টাকা ছিনতাই

টোল আদায়ের নামে ভিন রাজ্যের এক ট্রাক চালককে শুধু মারধরই নয়, তাঁর টাকা ছিনতাই করে পালানোরও অভিযোগ উঠল টোল কাউন্টারের লোকজনের বিরুদ্ধে।

টোল আদায়ের নামে ভিন রাজ্যের ট্রাক চালককে বেধড়ক মার, টাকা ছিনতাই

শেষ আপডেট: 9 November 2023 00:06

দ্য ওয়াল ব্যুরো: টোল আদায়ের নামে ভিন রাজ্যের এক ট্রাক চালককে শুধু মারধরই নয়, তাঁর টাকা ছিনতাই করে পালানোরও অভিযোগ উঠল টোল কাউন্টারের লোকজনের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে বুধবার রাতে তুমুল উত্তেজনা তৈরি হয় জামালপুরে দামোদর নদের উপরে থাকা হরেকৃষ্ণ কোঙার সেতুতে। ঘটনাস্থলে পৌঁছে ট্রাক চালককে উদ্ধার করে পুলিশ।

সূত্রের খবর, পূর্ব বর্ধমানে দামোদর নদের উপরে থাকা সেতু পারাপারের সময় এই ঘটনা ঘটেছে বলে খবর। ভিন রাজ্য থেকে পণ্য পরিবহন করতে এসে বেধড়ক মার খেতে হয় ট্রাক চালক হাসান খানকে। তিনি বলেছেন, রাজস্থানের নাগিনা থানার খেরিলি নূরনেবাদ এলাকায় তাঁর বাড়ি। পাঞ্জাবের হরিয়ানা থেকে আলু বীজ নিয়ে তিনি হুগলি জেলার তারকেশ্বরে গিয়েছিলেন। সেখানে ট্রাক খালি করে ট্রাকে তিল লোড করে হরিয়ানা ফিরে যাচ্ছিলেন।

 তারকেশ্বর থেকে বর্ধমানের দিকে যাওয়ার সময় সেতুর টোল ট্যাক্সের কাউন্টার পড়ায় তিনি বুঝতে পারেন পথ ভুল করে ফেলেছেন। তাই টোল কাউন্টারের আগে থেকেই তিনি ট্রাক ঘুরিয়ে নিচ্ছিলেন। ওই সময় টোল কাউন্টারের লোকজন তাঁর কাছে এসে টাকা চায় । ট্রাক চালকের বক্তব্য, “আমি গাড়ি ঘুরিয়ে একটু এগিয়ে নিয়ে দাঁড় করাতে যাচ্ছিলাম। ওই সময়ে একটি বাইকে চেপে পিছু ধাওয়া করে এসে টোল কাউন্টারের তিনজন আমাকে ট্রাক থেকে নামিয়ে লাঠি দিয়ে ব্যাপক মারধর করে । ট্রাকের সামনের কাচ ভেঙে দেয়। এমনকি ট্রাকে থাকা ৪০-৪২ হাজার টাকা ওই হামলাকারীরা ছিনিয়ে নিয়ে চলে যায়।“

প্রত্যক্ষদর্শী স্থানীয় আড়াশুল গ্রামের বাসিন্দা জামালপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য দেবব্রত কাপাসী বলেছেন, “পথ ভুল করে ভিনরাজ্যের ওই ট্রাক চালক হরেকৃষ্ণ কোঙার সেতু পেরিয়ে চলে আসেন। তাই তিনি তাঁর ট্রাক ঘুরিয়ে নিচ্ছিলেন। হয়ত গাড়ি ঘুরিয়ে দাঁড়  করিয়ে ওই ট্রাক চালক টোল ট্যাক্সের  টাকা মিটিয়ে দিতেন। তারই মধ্যে টোল কাউন্টারের দুই কর্মী এবং স্থানীয় ডাঙ্গা গ্রামের বাসিন্দা কেষ্ট মাঝি লাঠি নিয়ে দু'টি বাইকে চেপে ওই ট্রাকের পিছু ধাওয়া করে। ওই তিনজন মিলে সেতুর মুখে ট্রাক চালককে নামিয়ে ব্যাপক মারধর করে।“ স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যান বলে জানিয়েছেন তিনি।

খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে ট্রাক চালককে উদ্ধার করে পুলিশ. তাঁকে জামালপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


```