Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিক্ষা নেই, গ্রাস করছে দারিদ্র্য, ত্রিপুরায় বিলুপ্তির পথে কার্বং উপজাতি

দ্য ওয়াল ব্যুরো: একসময় তাঁদের গোষ্ঠীর নেতারা ডাক পেতেন ত্রিপুরার (Tripura) রাজ সভাঘরে। সভাকক্ষ আলো করে থাকতেন তাঁদের প্রতিনিধিরা। রাজকার্যেও তাঁদের ভূমিকা কম ছিল না। কিন্তু ত্রিপুরার এই প্রাচীন জনগোষ্ঠী কার্বংরা আজ বিপন্ন। তাঁরা দিন দিন বিল

শিক্ষা নেই, গ্রাস করছে দারিদ্র্য, ত্রিপুরায় বিলুপ্তির পথে কার্বং উপজাতি

শেষ আপডেট: 25 October 2021 17:54

দ্য ওয়াল ব্যুরো: একসময় তাঁদের গোষ্ঠীর নেতারা ডাক পেতেন ত্রিপুরার (Tripura) রাজ সভাঘরে। সভাকক্ষ আলো করে থাকতেন তাঁদের প্রতিনিধিরা। রাজকার্যেও তাঁদের ভূমিকা কম ছিল না। কিন্তু ত্রিপুরার এই প্রাচীন জনগোষ্ঠী কার্বংরা আজ বিপন্ন। তাঁরা দিন দিন বিলুপ্তির পথে এগোচ্ছেন, যা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের কপালে। ত্রিপুরার হালাম কমিনিটির একটি উপজাতি গোষ্ঠীর নাম কার্বং। পশ্চিম ত্রিপুরাতেই ছিল মূলত তাঁদের বাস। এখনও পশ্চিম ত্রিপুরা এবং ধালাই জেলায় গেলে দেখা মেলে এই কার্বংদের। তবে একসময় যাদের কোলাহলে মুখর হয়ে থাকত গোটা এলাকা, এখন তাদের সংখ্যাটা একেবারেই নগন্য। বিশেষজ্ঞরা বলছেন, এখন পশ্চিম ত্রিপুরার আনাচে কানাচে রয়েছে মাত্র ২৫০ কার্বং। স্মৃতির পাতা হাতড়ে পুরনো দিনের কথা মনে করছিলেন বিশুরাই কার্বং। বয়স হয়েছে অনেক। বলছেন, আমার এখনও আবছা মনে পড়ে, প্রতি বছর দুর্গাপুজোর সময় আমরা আগরতলায় উজ্জয়ন্ত রাজ প্রাসাদে যেতাম, সেসময় রাজা ছিলেন বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর। তিনিই নাকি এই কার্বংদের একসময় শিক্ষার আলোয় আলোকিত করতে চেয়েছিলেন। কিন্তু তাঁর উদ্যোগ খুব একটা সফল হয়নি। পশ্চিম ত্রিপুরায় এখন খুব বেশি হলে ৪০ থেলে ৫০ কার্বং পরিবারের বাস। তাঁদের দিন আনি দিন খাই অবস্থা ক্রমে আরও খারাপ হয়ে চলেছে। শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জলটুকুর পরিষেবাও জোটে না তাঁদের। প্রকৃত শিক্ষার অভাব, ভিন-জাতে বিবাহ আর দারিদ্র্যকেই বিলুপ্তির কারণ হিসেবে তুলে ধরছেন কার্বংরা। কার্বংদের আলাদা করে উপজাতি গনণায় ধরাও হয় না। ১৯৪০ সালের তথ্য বলছে ত্রিপুরায় ১৯টি উপজাতি রয়েছে। হালাম গোষ্ঠীর মধ্যেই সেখানে কার্বংদের ধরা হয়েছিল। পরে কেন্দ্র সরকার এই কার্বংদের তফশিলি উপজাতির মর্যাদা দিয়েছে।

```