Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক, ত্রিপুরায় মহিলার গলায় জুতোর মালা, মারধর

দ্য ওয়াল ব্যুরো : ঠিক যখন দেশের সর্বোচ্চ আদালত পরকীয়া প্রেমকে অপরাধ নয় বলে রায় দিচ্ছে, তখনই বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কের অভিযোগে ত্রিপুরায় এক মহিলাকে গাছে বেঁধে মারল জনতা।  তার গলায় ঝুলিয়ে দেওয়া হল জুতোর মালা। যে পুরুষটির সঙ্গে তাঁর অবৈধ

বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক, ত্রিপুরায় মহিলার গলায় জুতোর মালা, মারধর

শেষ আপডেট: 27 September 2018 12:30

দ্য ওয়াল ব্যুরো : ঠিক যখন দেশের সর্বোচ্চ আদালত পরকীয়া প্রেমকে অপরাধ নয় বলে রায় দিচ্ছে, তখনই বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কের অভিযোগে ত্রিপুরায় এক মহিলাকে গাছে বেঁধে মারল জনতা।  তার গলায় ঝুলিয়ে দেওয়া হল জুতোর মালা। যে পুরুষটির সঙ্গে তাঁর অবৈধ সম্পর্কের অভিযোগ, তাঁকে মঙ্গলবার পেশ করা হয়েছে আদালতে। ত্রিপুরার গোমতী জেলার পূর্ব রাঙামাটি অঞ্চলে বুধবার ওই মহিলা আক্রান্ত হন । তাঁর বয়স ৪০। তিনি জানিয়েছেন, ধানক্ষেতে কাজ করার সময় তিন মহিলা ও কয়েকজন পুরুষ তাঁর ওপরে চড়াও হয়। প্রথমে মারধর করে।  তারপর গাছে বাঁধে । গলায় জুতোর মালা পরায় । শেষে মুখে কালি মাখিয়ে দেয়। স্থানীয় বীরগঞ্জ থানার পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে যায়। মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।  গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার নবদ্বীপ জামাতিয়া বলেন, আক্রান্ত মহিলা লিখতে জানেন। তাঁর কাছে আমরা জানতে পেরেছি কারা আক্রমণ করেছিল। তারা শীঘ্রই ধরা পড়বে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পুরুষের নাম রঞ্জিত দাস।  সপ্তাহ দুয়েক আগে রঞ্জিতের স্ত্রী বাড়িতে তাঁকে  আর ওই মহিলাকে একসঙ্গে দেখতে পান।  সেই নিয়ে শুরু হয় ঝগড়া। রঞ্জিত স্ত্রীকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় সেই মহিলা হাসপাতালে ভর্তি হন। বুধবার তিনি মারা যান।  তখন থেকে গ্রামের লোক রঞ্জিতের ওপরে রেগে ছিল।

```