Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শনিতে তৃণমূলের জেলা কার্যালয়ের উদ্বোধন, রবিতে যোগদান! ত্রিপুরায় তৎপর রাজীবরা

দ্য ওয়াল ব্যুরো: বাংলার পড়শি রাজ্য ত্রিপুরাতেও (Tripura TMC) পালন হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। বর্তমানে ত্রিপুরায় রয়েছেন ওই রাজ্যের দলের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) ও সাংসদ সুস্মিতা দেব (Susmita Deb)। শন

শনিতে তৃণমূলের জেলা কার্যালয়ের উদ্বোধন, রবিতে যোগদান! ত্রিপুরায় তৎপর রাজীবরা

শেষ আপডেট: 28 August 2022 07:27

দ্য ওয়াল ব্যুরো: বাংলার পড়শি রাজ্য ত্রিপুরাতেও (Tripura TMC) পালন হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। বর্তমানে ত্রিপুরায় রয়েছেন ওই রাজ্যের দলের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) ও সাংসদ সুস্মিতা দেব (Susmita Deb)। শনিবারই ত্রিপুরার সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমায় তৃণমূলের একটি নতুন কার্যালয়ের উদ্বোধন হয়। রবিবার ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের হাত শক্ত করতে প্রধান কার্যালয়ে এসে যোগ দেন পাঁচ ছাত্র নেতা।

শনিবার সোনামুড়ার কার্যালয় উদ্বোধন করেন রাজীব বন্দ্যোপাধ্যায় ও সুস্মিতা দেব। কার্যালয়ের সামনের দলীয় পতাকা উত্তোলন করে উদ্বোধনের কাজ সম্পন্ন করেন তিনি। রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ত্রিপুরার বিজেপি সরকারের থেকে মুক্ত করতে জেলাস্তরে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হয়ে উঠছে।

শুধু তাই নয়, ত্রিপুরায় আগামীকাল ২৯ অগস্ট রাজভবন অভিযানের ডাক দিয়েছে তৃণমূল। রাজীব বলেন, এই অভিযানকে সামনে রেখে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের তরফে সিপাহীজেতে বিক্ষোভ মিছিল সংঘটিত হয়েছে।

রবিবার ২৮ তারিখ তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে ত্রিপুরাতেও। এদিনই ৫ জন ছাত্রনেতার যোগ ওই রাজ্যে যুব তৃণমূলের সংগঠনকে আরও মজবুত করবে বলে মনে করছেন রাজীব। এদিনের অনুষ্ঠানে রাজীব ছাড়াও উপস্থিত ছিলেন সুস্মিতা দেব সহ ওই রাজ্যের তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

২৪-এ লক্ষ্য ২৪! তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা মমতা-অভিষেকের


```