Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৪ অগস্ট পর্যন্ত টানা লকডাউন ত্রিপুরায়, বাড়ি বাড়ি সমীক্ষায় জোর

দ্য ওয়াল ব্যুরো: নতুন করে লকডাউন চলছে উত্তর-পূর্বের ত্রিপুরায়। এদিন সেই লকডাউন টানা ৪ অগস্ট পর্যন্ত চালানোর ঘোষণা করল ত্রিপুরা সরকার। বুধবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তিনি বলেন, ৪ অগস্ট ভোর পাঁচটা পর

৪ অগস্ট পর্যন্ত টানা লকডাউন ত্রিপুরায়, বাড়ি বাড়ি সমীক্ষায় জোর

শেষ আপডেট: 28 July 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: নতুন করে লকডাউন চলছে উত্তর-পূর্বের ত্রিপুরায়। এদিন সেই লকডাউন টানা ৪ অগস্ট পর্যন্ত চালানোর ঘোষণা করল ত্রিপুরা সরকার। বুধবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তিনি বলেন, ৪ অগস্ট ভোর পাঁচটা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন চলবে রাজ্যের সর্বত্র। চলতি লকডাউনে যেসব ক্ষেত্রে বিধিনিষেধ ও ছাড় ছিল, তেমনই নিয়ম বলবৎ থাকবে ৪ তারিখ ভোর ৫টা পর্যন্ত।

আরও পড়ুন

অপেক্ষার শেষ, ভারতের মাটি ছুঁল পাঁচ রাফাল, স্বাগত জানাল বায়ুসেনা

বিপল্প দেব এদিন জানিয়েছেন, "রাজ্য সরকার সাত দিনের মধ্যে সমীক্ষার জন্য রাজ্যের প্রত্যেকটি বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত দু'দিনে মোট ৩,৮৮,৭৮২ পরিবারের কাছে আমরা যেতে পেরছি। এর মধ্যে ৯,৮৫৫ জন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। মোট ৫,৬৮৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ১৯৬টি রিপোর্ট পজিটিভ এসেছে।" কেন লকডাউনের সময়সীমা বাড়ানো হচ্ছে তা নিয়ে বিপ্লব দেব বলেন, "দু'দিনেই প্রায় এক তৃতীয়াংশ বাড়িতে সমীক্ষার কাজ সম্পন্ন হয়েছে। বাড়ি বাড়ি সমীক্ষার এই কর্মসূচি শেষ করার জন্য আমাদের লকডাউন বাড়াতে হবে।" তাঁর আরও দাবি, গোটা ভারতে ত্রিপুরাই একমাত্র রাজ্য, যেখানে প্রত্যেক বাড়িতে স্বাস্থ্যকর্মী পাঠানো হচ্ছে। এদিনের ভিডিও বার্তায় রাজ্যের কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্যেএখনও পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে যাঁরা বয়স্ক ছিলেন তাঁরা প্রায় সকলেই কোনও না কোনও রোগে আক্রান্ত ছিলেন।" গত দু'দিন রাজ্যে লকডাউন সফলভাবে পালন করার জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, এই লকডাউনের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ১২ হাজার কর্মী, ৭১১টি সেন্টারে অ্যান্টিজেন টেষ্টের কাজ করছে। তিনি বলেন, "কিছু কিছু জায়গায় গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে, বিশেষ করে কয়েকটি জনজাতি অঞ্চলে যে, স্বাস্থ্যকর্মীরা করোনা নিয়ে আসছে। এগুলি বিভ্রান্তিকর। আপনারা সবাই মিলে তার মোকাবিলা করুন।" এর পাশাপাশি চলতি সমীক্ষায় সহযোগিতা করার জন্য রাজ্যের সব বিরোধী দলের কাছেও আবেদন জানিয়েছেন বিপ্লব দেব।

```