Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাঁশের বিস্কুট বেচবে ত্রিপুরা, চেখে দেখলেন বিপ্লব

দ্য ওয়াল ব্যুরো: ত্রিপুরার জনজাতিদের অন্যতম প্রধান খাদ্য বাঁশ কোড়ল। নানান পুষ্টিগুণে ভরপুর সেই বাঁশ কোড়লকেই খাদ্যপ্রক্রিয়াকরণ অন্যতম হাতিয়ার করতে চাইছে ত্রিপুরা সরকার। শুক্রবার বিকেলে আগরতলার নব মহাকরণে এ ব্যাপারেই সাংবাদিক বৈঠক করেন মুখ্যম

বাঁশের বিস্কুট বেচবে ত্রিপুরা, চেখে দেখলেন বিপ্লব

শেষ আপডেট: 17 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ত্রিপুরার জনজাতিদের অন্যতম প্রধান খাদ্য বাঁশ কোড়ল। নানান পুষ্টিগুণে ভরপুর সেই বাঁশ কোড়লকেই খাদ্যপ্রক্রিয়াকরণ অন্যতম হাতিয়ার করতে চাইছে ত্রিপুরা সরকার। শুক্রবার বিকেলে আগরতলার নব মহাকরণে এ ব্যাপারেই সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী বিপ্লবী কুমার দেব। আপাতত বাঁশ কোড়ল পেস্ট করে বিস্কুট প্রস্তুত হচ্ছে। সেই বিস্কুটের প্যাকেজিংকে আকর্ষণীয় করে তুলতেও ব্যবহার করা হচ্ছে বাঁশ। এদিন বিপ্লব দেব বলেন, "বাঁশ কোড়লের বিস্কুটকে বাজারজাত করার ক্ষেত্রে প্যাকেজিংয়ে ব্যবহার করা হচ্ছে বাঁশ ও ত্রিপুরার জনজাতি মানুষের অন্যতম ঐতিহ্য রিশা। বাঁশের তৈরি শিশিতে রাখা থাকবে বাঁশ কোড়লের বিস্কুট। আর তার আবরণ থাকবে রিশার।" কেন বাঁশ কোড়ল শরীরের জন্য উপকারী তারও ব্যাখ্যা দেন বিপ্লব। তাঁর কথায়, "মাল্টি ভিটামিনস, মিনারেলসে পরিপূর্ণ বাঁশ কোড়ল স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপযোগী। এই খাদ্য ক্যানসার ও ব্যাকটেরিয়া প্রতিরোধে কার্যকরী ভূমিকা নেয়। পর্যাপ্ত পরিমাণে ফাইভার থাকায় হজমেও সুবিধা হয়।" পরবর্তী সময়ে বাঁশের কন্টেনারে মধুও বাজারজাত করার পরিকল্পনা রয়েছে বলে জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, যুব সমাজ যদি এ বিষয়ে উদ্যোগী হয় তাহলে কর্মসংস্থানের একটা বড় জায়গা তৈরি হবে। একই সঙ্গে জনজাতিদের প্রধান খাদ্য পৌঁছে যাবে সারা দেশ ও বিশ্বে। এদিনের সাংবাদিক বৈঠকে একেবারে ঘরোয়া মেজাজে ছিলেন বিপ্লব। একদা জিম ট্রেনার নিজেই বললেন, "আমি ছোট বেলায় বাঁশ কোড়ল খুব একটা খেতাম না। কিন্তু এখন রোজই বাঁশ কোড়লের কোনও না কোনও পদ খাই!" দু'চারটে বিস্কুট চেখেও দেখেন বিপ্লববাবু। এদিন ছিল আন্তর্জাতিক বাঁশ দিবস। সেই উপলক্ষেই বাঁশ কোড়লের বিস্কুট বাজারজাত করার সরকারি কর্মসূচির সূচনা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। মূলত মূলি বাঁশের গোড়ায় যে শাঁস হয় সেটাকেই ত্রিপুরার জনজাতিভুক্ত মানুষ প্রধান খাদ্য হিসেবে খান। তবে এই কর্মসূচি নিয়ে টিপ্পনি কাটতে ছাড়েনি বিরোধীরা। সিপিএমের ত্রিপুরা রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের কথায়, "এই সরকারের আমলে ত্রিপুরার মানুষের কাছে রোজই বাঁশ দিবস। তা ছাড়া মুখ্যমন্ত্রী কখন কী বলেন নিজেই জানেন না। এর আগে বলেছিলেন, শিল্প-কারখানা হওয়ার চেয়ে পশুপালন করলে দ্রুত আর্থিক মুনাফা করা যায়! আজকে বাঁশের গল্প শোনালেন!"

```