Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ত্রিপুরায় ঢেলে ভোট পড়ছে, বিজেপি বলছে উৎসব, সিপিএম বলল ভয় ভেঙেছে মানুষের  

দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকেই বোঝা যাচ্ছিল ভোটদানের হার বেশি হবে। কিন্তু বেলা একটার সময়েই যে তা ৫০ শতাংশ পার করে যাবে কে জানত? নির্বাচন কমিশন জানিয়েছে ত্রিপুরায় বেলা ১টা পর্যন্ত ত্রিপুরায় (Tripura Election 2023) ভোটদানের হার ৫১.৪২ শতাংশ

ত্রিপুরায় ঢেলে ভোট পড়ছে, বিজেপি বলছে উৎসব, সিপিএম বলল ভয় ভেঙেছে মানুষের  

শেষ আপডেট: 16 February 2023 09:33

দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকেই বোঝা যাচ্ছিল ভোটদানের হার বেশি হবে। কিন্তু বেলা একটার সময়েই যে তা ৫০ শতাংশ পার করে যাবে কে জানত? নির্বাচন কমিশন জানিয়েছে ত্রিপুরায় বেলা ১টা পর্যন্ত ত্রিপুরায় (Tripura Election 2023) ভোটদানের হার ৫১.৪২ শতাংশ।

এখন প্রশ্ন হচ্ছে, এই বিপুল ভোটদানের হার কীসের ইঙ্গিত?

বিজেপি দাবি করেছে, ত্রিপুরার মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন। পাঁচ বছরে যে কাজ হয়েছে তার প্রতিফলন দেখা যাচ্ছে জনমানসে। ফের গেরুয়া শিবিরের সরকার হবে বলে প্রত্যয়ী বিজেপি নেতৃত্ব।

পাল্টা সিপিএমের বক্তব্য, গত পাঁচ বছরে ত্রিপুরায় কোনও ভোটে মানুষের প্রকৃত রায় প্রতিফলিত হয়নি। কারণ ভোট লুঠ হয়েছিল। এবার মানুষ ভয় ভেঙে ভোট দিচ্ছেন।

বিক্ষিপ্ত কিছু গণ্ডগোলের ঘটনা ঘটেছে। তবে তা সার্বিক নয় বলেই দাবি পর্যবেক্ষকদের। বক্স নগর, কৈলাশহর, বিলোনিয়া, ধনপুর, তেলিয়ামুড়া, ধর্মনগর, আমবাসার মতো কিছু জায়াগা থেকে ভোটারদের ভয় দেখানো, মারধর করার অভিযোগ উঠেছে শাসকদল বিজেপির বিরুদ্ধে। গেরুয়া শিবির যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। সাড়ে পাঁচ ঘণ্টা ভোট হয়ে যাওয়ার পর সিপিএমের ত্রিপুরা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ভিডিওবার্তায় দাবি করেছেন, মানুষ দল বেঁধে ভোট দিচ্ছেন। বাধা তৈরির চেষ্টা হলেও তা পরাস্ত করছেন মানুষ।

তৃণমূল কংগ্রেস অবশ্য বেশ কিছু জায়গায় সন্ত্রাসের অভিযোগ তুলেছে। তাদের দাবি, বহু জায়গায় তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। প্রার্থীদের বুথে ঢুকতেও বাধা দেওয়া হয়েছে বলে দাবি বাংলার শাসকদলের।

এখন দেখার ভোট শেষের পর এই ভোটদানের হার কোথায় গিয়ে দাঁড়ায়।

মাত্র পাঁচটি প্রশ্নের উত্তর দিয়ে স্কুলে চাকরি, জীবনবিজ্ঞান শিক্ষকের কীর্তিতে হইচই বনগাঁয়


```