Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেফাঁস বিপ্লব': সরকারের বর্ষপূতিতে 'অজান্তেই' কেন্দ্রের সমালোচনা করে বসলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: জিম ট্রেনার থেকে মুখ্যমন্ত্রী। মাঝের লড়াইটার কথা জানে সারা দেশই। কমিউনিস্টদের সংগঠন ভেঙে ত্রিপুরার তখত দখল করা মুখের কথা ছিল না। করে দেখিয়েছেন তিনি। দেখতে দেখতে কেটে গিয়েছে একটা বছরও। ২০১৮-র ৯ মার্চ ত্রিপুরার মুখ্যমন্ত্রী হ

বেফাঁস বিপ্লব': সরকারের বর্ষপূতিতে 'অজান্তেই' কেন্দ্রের সমালোচনা করে বসলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 8 March 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: জিম ট্রেনার থেকে মুখ্যমন্ত্রী। মাঝের লড়াইটার কথা জানে সারা দেশই। কমিউনিস্টদের সংগঠন ভেঙে ত্রিপুরার তখত দখল করা মুখের কথা ছিল না। করে দেখিয়েছেন তিনি। দেখতে দেখতে কেটে গিয়েছে একটা বছরও। ২০১৮-র ৯ মার্চ ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বিপ্লব দেব। তাঁর সরকারের প্রথম বর্ষপূর্তিতে শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন বিপ্লববাবু। কিন্তু সেখানে তিনি এমন দুটি মন্তব্য করেন, যা আসলে কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা এবং সিপিএমের অভিযোগকে মান্যতা দেওয়া বলেই মনে করছেন অনেকে। লোকসভা ভোটের আগে ত্রিপুরার রাজনৈতিক মহলে চর্চাও শুরু হয়ে গিয়েছে তা নিয়ে। গত এক বছরে রাজ্য সরকারের কাজের খতিয়ান দিতে গিয়ে বিপ্লববাবু বলেন, "কেন্দ্রে ও রাজ্যে একই দলের সরকার থাকলে অনেক দিক থেকে লাভবান হওয়া যায়।" তাঁর কথায়, "দু'ধাপে নরেন্দ্র মোদী সরকার মোট দেড় হাজার কোটি টাকা দিয়েছে ত্রিপুরাকে।" পর্যবেক্ষকদের মতে, আগের বাম সরকার এই অভিযোগ প্রায়ই তুলত। মানিক সরকার সুযোগ পেলেই বলতেন, কেন্দ্র বিমাতৃসুলভ আচরণ করছে। তাঁদের মতে এ দিন বিপ্লব দেব ঘুরিয়ে সিপিএম তথায় বামেদের সেই অভিযোগকেই মান্যতা দিয়ে দিয়েছেন। ই রিকশা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে উত্তর পূর্বের এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, "ওপার থেকে রিকশা চালকরা আসেন। সারাদিন রিকশা চালিয়ে আবার ওপারে ফিরে যান। এতে রাজ্যের গরিব মানুষের রোজগারে টান পড়ছে।" ওপার বলতে বাংলাদেশের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন এ বার থেকে, রিকশাচালকদের একটি করে কার্ড দেওয়া হবে। যাঁদের কাছে ওই কার্ড থাকবে। তাঁরাই রিকশা চালাতে পারবেন। এ ব্যাপারে তিনি স্পষ্টই জানিয়েছেন, কোনও বাংলাদেশিকে এই কার্ড দেওয়া হবে না। এরপরই অজান্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সমালোচনা করেন তিনি। বিপ্লববাবু বলেন, "সীমান্ত পেরিয়ে রিকশাচালকরা আসেন। এতে রাজ্যের কিছু করার নেই। কারণ সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফ-এর।" এমনিতে বিপ্লববাবু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-কে বাবার মতো শ্রদ্ধা করেন। এ কথা তিনি নিজে মুখেও বলেছেন বহুবার। পর্যবেক্ষকদের মতে, এ দিন বিএসএফ-এর দিকে অভিযোগের আঙুল তুলে পরোক্ষে রাজনাথের দফতরেরই সমালোচনা করেন। সাংবাদিক বৈঠকে, আগের বাম সরকারেরও তীব্র সমালোচনা করেন তিনি। তিনি যে রাজ্যের মানুষের মানসিকতা বদলে দিতে চান, দ্য ওয়াল-কে কয়েক মাস আগে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এ কথা বলেছিলেন বিপ্লব দেব। মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর মুখনিঃসৃত নানা কথা নিয়ে কৌতুক হয়েছে। তাতে তিনি পিছপা হননি। তবে তাঁর শনিবারের মন্তব্য নিয়ে ফের নানা রকম টিপ্পনি শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

```