Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পণের গাড়ি না পেয়ে রেগে গেলেন বর, বিয়ের দু'ঘণ্টার মধ্যে 'তিন তালাক' কনেকে!

দ্য ওয়াল ব্যুরো: পণ (Dowry) হিসেবে গাড়ি চেয়েছিলেন পাত্র। অন্যান্য জিনিস জোগাড় করতে পারলেও পাত্রের জন্য গাড়ি কিনতে পারেননি পাত্রীর বাবা। বিয়ে করতে এসে গাড়ি নেই দেখে রেগে লাল হয়ে গেলেন বর। বিয়ের দু'ঘণ্টার মধ্যেই কনেকে 'তালাক' (Tripl

পণের গাড়ি না পেয়ে রেগে গেলেন বর, বিয়ের দু'ঘণ্টার মধ্যে 'তিন তালাক' কনেকে!

শেষ আপডেট: 14 July 2023 17:34

দ্য ওয়াল ব্যুরো: পণ (Dowry) হিসেবে গাড়ি চেয়েছিলেন পাত্র। অন্যান্য জিনিস জোগাড় করতে পারলেও পাত্রের জন্য গাড়ি কিনতে পারেননি পাত্রীর বাবা। বিয়ে করতে এসে গাড়ি নেই দেখে রেগে লাল হয়ে গেলেন বর। বিয়ের দু'ঘণ্টার মধ্যেই কনেকে 'তালাক' (Triple Talaq) দিলেন বর!

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আগ্রায়। সেখানেই দুই মেয়ের ধুমধাম বিয়ের আয়োজন করেছিলেন ওয়াসি পরিবার। তাদের দুই মেয়ে ডলি ও গৌরীর বিয়ে ঠিক হয়েছিল একই মণ্ডপে। গৌরীর বিয়েতে কোনও অসুবিধা না হলেও ডলির পাত্র মহম্মদ আশিফ বেঁকে বসেন। তাঁর দাবি, গাড়ি দেওয়া হয়নি যৌতুকে।

ডলি-গৌরীর দাদা কামরান ওয়াসি বলেন, আশিফের পরিবার যখন পণের জিনিস দেখতে যায়, তখন দেখে তাতে গাড়ি নেই। গাড়ি না দেখে রেগে যান আশিফ। গাড়ি তাঁর চাই চাই। একান্তই গাড়ি দিতে না পারলে তার বদলে ৫ লাখ টাকা দেওয়ার কথাও বলেন আশিফ।

ডলির পরিবার জানায়, এত তাড়াতাড়ি গাড়ি হোক বা ৫ লাখ টাকা কোনওটাই জোগাড় করা সম্ভব নয়। কিছুটা সময় দিলে দাবি মেটানোরও আশ্বাস দেওয়া হয়। কিন্তু কিছুই শুনতে নারাজ ছিলেন আশিফ ও তাঁর পরিবারের সদস্যরা। এ কথা শুনে সঙ্গে সঙ্গে নববধূকে তালাক দিয়ে দেন আশিফ।

বিয়ে বাড়িতে এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। আশিফ ও আরও ছ'জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে ডলির পরিবার। উল্লেখ্য, ২০১৯ সালে তিন তালাক (triple talaq) নিষিদ্ধ করা হয় ভারতে।

'রক্ষকই ভক্ষক', মেয়েকে যৌন হেনস্থার অভিযোগে বাবাকে যাবজ্জীবন সাজা


```