Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ট্রাফিক কনস্টেবলকে মারধর, গ্রেফতার তৃণমূল কর্মী! শ্রীরামপুরে উত্তেজনা

পুলিশ কর্মীদের উপর আক্রমণ নতুন নয়, কিন্তু প্রকাশ্য রাস্তায়, ডিউটিরত কনস্টেবলকে মারধর—এই ঘটনা ঘিরে প্রশ্ন উঠছে প্রশাসনিক নিয়ন্ত্রণ ও রাজনৈতিক কর্মীদের ভূমিকা নিয়ে।

ট্রাফিক কনস্টেবলকে মারধর, গ্রেফতার তৃণমূল কর্মী! শ্রীরামপুরে উত্তেজনা

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 15 October 2025 17:31

দ্য ওয়াল ব্যুরো: ট্রাফিক পুলিশের (Traffic Constable) উপর প্রকাশ্যে হামলার অভিযোগে গ্রেফতার এক তৃণমূল কর্মী (Trinamool worker arrested)। ঘটনাস্থল শ্রীরামপুরের (Serampore) ব্যস্ততম এলাকা, বাঙ্গিহাটি। 

অভিযোগ, রাস্তায় টোটো আটকে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ ওঠে শাসকদলের স্থানীয় কর্মীর বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে পেশ করে দু’দিনের জেল হেফাজতের নির্দেশও মিলেছে।

কী ঘটেছিল মঙ্গলবার বিকেলে?
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকালে এক টোটোচালক দিল্লি রোডে উঠতে গেলে ট্রাফিক কনস্টেবল তাকে বাধা দেন। এর পর টোটোচালক ফোন করে ডাকেন স্থানীয় তৃণমূল কর্মী শেখ রবিয়ালকে। 

অভিযোগ, রবিয়াল ঘটনাস্থলে এসে কনস্টেবলের সঙ্গে প্রথমে বচসায় জড়িয়ে পড়েন। বচসা চলাকালীনই তিনি আচমকা ট্রাফিক কনস্টেবলকে মারধর করেন বলে অভিযোগ। ঘটনার পর উত্তেজনা ছড়ায় বাঙ্গিহাটি মোড়ে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পরপরই শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের হয়। রাতেই অভিযান চালিয়ে শেখ রবিয়ালকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাকে শ্রীরামপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাকে দু’দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

এই ঘটনায় এখনও পর্যন্ত স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে কোনও মন্তব্য মেলেনি। তবে পুলিশ জানিয়েছে, সরকারি কর্তব্যে বাধা এবং সরকারি কর্মীকে মারধরের ধারায় মামলা রুজু হয়েছে। তদন্ত চলছে।

পুলিশ কর্মীদের উপর আক্রমণ নতুন নয়, কিন্তু প্রকাশ্য রাস্তায়, ডিউটিরত কনস্টেবলকে মারধর—এই ঘটনা ঘিরে প্রশ্ন উঠছে প্রশাসনিক নিয়ন্ত্রণ ও রাজনৈতিক কর্মীদের ভূমিকা নিয়ে।


```