Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূলের শাহজাহানের বাড়িতে ইডির হানা, অফিসারদের মেরে মাথা ফাটাল অনুগামীরা

রেশন দুর্নীতির অভিযানে গিয়ে আক্রান্ত হলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর পরগনার সরবেড়িয়ায়। 

তৃণমূলের শাহজাহানের বাড়িতে ইডির হানা, অফিসারদের মেরে মাথা ফাটাল অনুগামীরা

শেষ আপডেট: 5 January 2024 11:01

দ্য ওয়াল ব্যুরো:  রেশন দুর্নীতির অভিযানে গিয়ে আক্রান্ত হলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর পরগনার সরবেড়িয়ায়।

এদিন সাতসকালে তৃণমূল নেতা শাহজাহান শেখের সরবেড়িয়ার বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। শাহজাহান উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ। একই সঙ্গে সন্দেশখালি ১-ব্লকের তৃণমূল সভাপতিও।

সূত্রের খবর, বহু ডাকাডাকির পরও শাহজাহানের বাড়ি থেকে কারও সাড়াশব্দ পাননি ইডির আধিকারিকরা। উল্টে শাহজাহানের অনুগামীদের হামলার মুখে পড়তে হয় তাঁদের। একাংশের ছোড়া ইটের ঘায়ে মাথা ফেটে যায় ইডির দুই আধিকারিকের।

রেশন দুর্নীতির তদন্তে নেমে এভাবে ইডি আধিকারিকদের হামলার মুখে পড়ার ঘটনা এই প্রথম। স্বভাবতই বিষয়টি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এ ব্যাপারে শা্হজাহন শেখের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকলেও একাংশ গ্রামবাসীর রণংদেহী মূর্তির মুখে পড়ে রীতিমতো পিছু হঠেন ইডির ৬-৭ জন আধিকারিক। চারিদিক থেকে তখন গ্রামবাসীরা ঘিরে ধরেছে তাঁদের।

আক্রান্ত এক ইডি আধিকারিক বলেন, "আচমকা গ্রাম থেকে পিল পিল করে লোকজন বেরতে শুরু করল। এভাবে সরকারি কাজে গিয়ে হামলার মুখে পড়তে হবে, তা কল্পনাও করিনি। হামলায় আমাদের ২জনের মাথা ফেটেছে।  আমরা ফিরে যাচ্ছি।"

স্থানীয় সূত্রের খবর, সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকলেও রীতিমতো দৌড়ে গাড়িতে উঠে এলাকা ছাড়েন তাঁরা। তখনও পিছন থেকে উড়ে আসতে থাকে বড় বড় ইটের টুকরো। তাতে ভেঙে যায় গাড়ির পিছনের সিটের কাচও।

অভিযোগ, শাহজাহনের বাড়ির ভেতরে লোক থাকলেও কেউ দরজা খোলেননি। উল্টে হামলার মুখে পড়তে হয় আধিকারিকদের।

এদিন সকাল থেকে শাহজাহানের পাশাপাশি উত্তর ২৪ পরগনা এবং কলকাতার একাধিক জায়গায় অভিযানে নামে ইডি। সূত্রের খবর, মোট ১২টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। 

কলকাতার এক ব্যবসায়ীর বাড়িতেও হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। গোপাল মল্লিক নামে ওই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা। এদিন সকাল থেকে  বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর শ্বশুরবাড়িতেও অভিযান চলছে। বনগাঁর শিমূলতলায় তৃণমূল নেতার শ্বশুর বিনয়কুমার ঘোষের বাড়ি। সেই বাড়িতেই তল্লাশি অভিযান শুরু করেছে ইডি।

কলকাতার ইএম বাইপাসে শঙ্কর আঢ্যর আরো একটি বাড়িতেও পৌঁছেছেন তদন্তকারীরা। তবে এক্ষেত্রে বাড়ির ভেতরে লোক থাকলেও কেউ দরজা খুলছেন না বলে অভিযোগ। বিজয়গরের একটি আবাসনেও হানা দিয়েছেন তদন্তকারীরা। কল্যাণ সিংহ রায় নামে ওই ব্যক্তি পেশায় চাটাড একাউন্টে।, সকাল সাড়ে সাতটা থেকে তাঁর বাড়িতে তল্লাশি শুরু হয়েছে ।


```