Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নতুন করে অশান্তি নেই মুর্শিদাবাদে, এদিকে এখনও বাড়ি ফিরতে পারেননি ফরাক্কার তৃণমূল বিধায়ক

জাভেদ শামিম জানিয়ে দিয়েছেন, মুর্শিদাবাদে গত ৩৬ ঘণ্টায় নতুন করে কোথাও কোনও রকম উত্তেজনা ছড়ায়নি। এদিকে, এখনও সামশেরগঞ্জের বাড়িতে আজও ফিরতে পারেননি মণিরুল ইসলাম।

নতুন করে অশান্তি নেই মুর্শিদাবাদে, এদিকে এখনও বাড়ি ফিরতে পারেননি ফরাক্কার তৃণমূল বিধায়ক

মণিরুল ইসলাম

শেষ আপডেট: 14 April 2025 15:21

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য পুলিশের (West Bengal Police) এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম জানিয়ে দিয়েছেন, মুর্শিদাবাদে গত ৩৬ ঘণ্টায় নতুন করে কোথাও কোনও রকম উত্তেজনা ছড়ায়নি। এদিকে, এখনও সামশেরগঞ্জের বাড়িতে আজও ফিরতে পারেননি ফরাক্কার তৃণমূল বিধায়ক (TMC MLA) মণিরুল ইসলাম (Manirul Islam)। 

ওয়াকফ সংশোধনী আইনের (Waqf Bill) প্রতিবাদের আগুনে জ্বলেছে ঘরবাড়ি থেকে সরকারি সম্পত্তি। তাণ্ডবকারীদের হাত থেকে রেহাই পাননি মনিরুল ইসলামও। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা থেকে মাত্র ১০০ মিটার দূরে তাঁর বাড়ি। সেখানে লুটপাট করে ভাঙচুরের পর অগ্নিসংযোগের চেষ্টা হয় বলেও অভিযোগ ওঠে। বাধ্য হয়ে ভয়ের চোটে থানায় ছোটেন তিনি।

পুলিশের উপরে ক্ষোভ উগরে ফরাক্কার তৃণমূল বিধায়ক আগেই জানিয়েছিলেন, "দুষ্কৃতীরা আমার বাড়ির সামনে ভাঙচুর করল, আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করল, যেখানে আমার বাড়ি থানা থেকে ১০০ মিটার দূরে। এই দুষ্কৃতীরা ধন-সম্পদ লুট করার চেষ্টা করছে। নিশ্চয়ই কোনও ত্রুটি বিচ্যুতি থেকে যাচ্ছে পুলিশের দিক থেকে। আমার উপরে বারবার হামলা হয়েছে। নিরাপত্তা একদম নেই। পুলিশ যে নিরাপত্তা দিতে ব্যর্থ, তা স্বীকার করতে আমি পিছুপা হব না।"

পুলিশের ত্রুটি বিচ্যুতির কথা উল্লেখ করে তৃণমূল বিধায়ক জানান তাঁর নিরাপত্তাহীনতার কথা। সোমবার সাংবাদিক বৈঠক করে এডিজি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনের কথা জানিয়েছেন বটে, কিন্তু এখনও নিজের বাড়িতে ফিরতে পারেননি মণিরুল।

ওয়াকফ-অশান্তির জেরে যে ঘটনা ঘটেছে তার জন্য ইতিমধ্যে ২০০-র বেশি জনকে গ্রেফতার করা হয়েছে, বাড়ছে এফআইআরের সংখ্যাও। এমনটাই জানিয়েছে রাজ্য পুলিশ। এডিজি আইনশৃঙ্খলার স্পষ্ট বক্তব্য, যারা এই পরিস্থিতি তৈরি করেছে, যে যে এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেককে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। পুলিশ সেই মতোই তদন্ত করছে।

জাভেদ শামিমের কথায়, ''কোনও রাজনৈতিক দলের সদস্য হোক, কোনও সংগঠনের হোক, আমরা দেখব না। যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সকলকে শাস্তি দেওয়া হবে। দরকারে পাতাল থেকে খুঁজে বের করে আনব দোষীদের। কিন্তু শাস্তি দেবই।'' 


```