Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ছিল কৃষি দফতর, রেকর্ড বদলে জমির মালিক তৃণমূলের নেতা! শোরগোল বর্ধমানে

অভিযুক্ত তৃণমূল নেতার নাম বুদ্ধদেব রায় ওরফে লালু। তিনি তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি।

ছিল কৃষি দফতর, রেকর্ড বদলে জমির মালিক তৃণমূলের নেতা! শোরগোল বর্ধমানে

তৃণমূল নেতা বুদ্ধদেব রায় ওরফে লালু।

শেষ আপডেট: 12 July 2024 16:50

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে সরকারি জমি জবরদখলের অভিযানে নেমেছে প্রশাসন। ইতিমধ্যে শিলিগুড়ির তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিককে গ্রেফতারও করেছে পুলিশ। পরে গৌতম গোস্বামী নামে আরও এক তৃণমূল নেতাকে পাকড়াও করেছেন তদন্তকারীরা। বুলডোজার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে সরকারি জমিতে গড়ে ওঠা বেআইনি নির্মাণ।

এবার ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারি জমির রেকর্ড বদলে তা নিজের নামে করার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়েছে বর্ধমানের কাঁকসার বনকাটিতে। অভিযুক্ত তৃণমূল নেতার নাম বুদ্ধদেব রায় ওরফে লালু। তিনি তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি। এ ব্যাপারে পঞ্চায়েত প্রধান তাবাসুম খাতুন কাঁকসার বিডিও ও বিএলআরওর দফতরে অভিযোগ জানান।

এমন অভিযোগের কথা শুনে অবশ্য আকাশ থেকে পড়েছেন বুদ্ধদেববাবু। তিনি বলেন, "আমি নিজেই জানি না, অথচ আমার নামে সরকারি জমি রেকর্ড হয়ে গেল! হতে পারে বিএলআরও দফতরের ভুলে হয়েছে কিংবা রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে।"

কাঁকসার বিএলএলআরও রাজীব গোস্বামী বলেন, অভিযোগ শুনেছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবাণীপ্রসাদ ভট্টাচার্য বলেন, “যদি সরকারি জমির রেকর্ড বদল করা হয়েও থাকে, তাহলে তাতে ভূমি দফতরের লোকেরাও নিশ্চয়ই যুক্ত। আমরা পুরো ঘটনা খতিয়ে দেখছি, অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” 

স্থানীয় সূত্রের খবর, বনকাটির স্থানীয় মুখোপাধ্যায় পরিবারের দান করা জমিতে বাম আমলে গড়ে উঠেছিল কৃষি দফতরের কার্যালয়। পরে অবশ্য ওই ভবনটি পরিত্যক্ত হিসেবে পড়েছিল। সরকারের ওই জমিই রেকর্ড বদলে তৃণমূল নেতার নামে হয়ে গেছে, যাকে ঘিরে বিতর্কের সূত্রপাত। 


```