Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিধানসভায় শুধু প্রস্তাব নয়, ওয়াকফ বিলের বিরোধিতায় পথেও নামছে তৃণমূল, ৩০ নভেম্বর সভা

আগামী ৩০ নভেম্বর সভা ডাকা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। রানি রাসমণি রোডে হবে সেই সমাবেশ।

বিধানসভায় শুধু প্রস্তাব নয়, ওয়াকফ বিলের বিরোধিতায় পথেও নামছে তৃণমূল, ৩০ নভেম্বর সভা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 25 November 2024 14:42

দ্য ওয়াল ব্যুরো: সোমবার থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। আগেই জানা গেছিল, ওয়াকফ বিলের বিরোধিতায় প্রস্তাব আনতে চায় তৃণমূল কংগ্রেস। এবার জানা গেল, ওয়াকফ বিলের বিরোধিতায় পথেও নামছে তাঁরা। আগামী ৩০ নভেম্বর সভা ডাকা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। রানি রাসমণি রোডে হবে সেই সমাবেশ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হওয়া এই সমাবেশে জেপিসি কমিটির অন্যতম সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা হিসেবে থাকতে চলেছেন। তাঁর সঙ্গে থাকবেন ফিরহাদ হাকিম সহ অন্যান্যরা। তৃণমূলের অভিযোগ, বিজেপি সরকার আদতে এই বিল এনে সংখ্যালঘুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। বিল লাগু করে তাঁরা ধর্মীয় মেরুকরণ করতে চাইছে। এর প্রতিবাদেই বিরাট জনসভার ডাক দেওয়া হয়েছে। 

এদিকে সোমবার বিধানসভার অধিবেশনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দফতর সেই নিয়ে এতদিন সোমবার করে আলোচনা হত। এবার থেকে প্রতি বৃহস্পতিবার স্বরাষ্ট্র দফতর নিয়ে আলোচনা হবে। স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হবে সেই বৈঠকে। এও জানা গেছে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নৈহাটিতে যাচ্ছেন বড়মা-র পুজো দিতে।

পাশাপাশি তিনি এও জানান, চলতি সপ্তাহেই নব নির্বাচিত ৬ বিধায়কদের শপথ গ্রহণ হতে চলেছে। এই নিয়ে তিনি রাজ্যপালকে চিঠিও দিয়েছেন। সূত্রের খবর, ২৭ নভেম্বর শপথ গ্রহণ হতে পারে তাঁদের। 

সোমবারই আবার বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের বৈঠক হতে চলেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্ব। বিজেপি সূত্রে খবর, বিধানসভায় প্রাইভেট মেম্বার বিল আনতে চলেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সেই নিয়েই মূলত এই বৈঠক। বিজেপির সমস্ত বিধায়কদের এই বৈঠকে ডাকা হয়েছে।


```