Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

একই ইস্যুতে এক ঘণ্টার ব্যবধানে কমিশনে তৃণমূল-বিজেপি! কী কথা হল?

মঙ্গলবার এই ভূতুড়ে ভোটার ইস্যুতেই দিল্লিতে এক ঘণ্টার ব্য়বধানে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল ও বিজেপি।

একই ইস্যুতে এক ঘণ্টার ব্যবধানে কমিশনে তৃণমূল-বিজেপি! কী কথা হল?

একই ইস্যুতে কমিশনে বিজেপি ও তৃণমূল।

শেষ আপডেট: 11 March 2025 20:44

দ্য ওয়াল ব্যুরো: ভূতুড়ে ভোটার ইস্যুতে (Ghost Voters) গত ২৭ ফেব্রুয়ারি থেকে সরগরম বঙ্গ রাজনীতি। তৃণমূলের (TMC) অভিযোগ, বাংলা দখলে কমিশনের সাহায্যে (Election Commission Of India)ভোটার লিস্টের একই এপিক নম্বরে ভুয়ো ভূতুড়ে ভোটার ঢোকাচ্ছে পদ্মশিবির। পাল্টা হিসেবে বিজেপির (BJP) অভিযোগ, বাংলাদেশি ভোটারদের নাম ঢুকিয়ে বাংলার ক্ষমতা ধরে রাখতে চাইছে তৃণমূল।

মঙ্গলবার এই ভূতুড়ে ভোটার ইস্যুতেই দিল্লিতে এক ঘণ্টার ব্য়বধানে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল ও বিজেপি। তৃণমূলের প্রতিনিধি দলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েনের মতো সিনিয়র সাংসদরা যেমন ছিলেন তেমন পদ্ম শিবিরের প্রতিনিধি দলে ছিলেন সুকান্ত মজুমদার, অমিত মালব্যরা।

বৈঠক থেকে কি কোনও সমাধান সূত্র বের হল?

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায়, "নির্বাচন কমিশনের ২৮ নম্বর রুলে উল্লেখ আছে, একটা এপিক নম্বরে একজনই ব‍্যক্তি থাকবে। অথচ একই এপিক নম্বরে একাধিক ব্যক্তির নাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই এই তথ্য সামনে এনেছেন। তারপরও কমিশন এ বিষয়ে কোনও সদুত্তর দিতে পারল না।" 

আক্ষেপের সুরে কল্যাণ এও বলেন, "নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত। অথচ তাঁরা মানুষের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন। এটা দুর্ভাগ্যের।"

অন্যদিকে বিজেপির অভিযোগ, বা্ংলায় ১৩ লক্ষের বেশি ভুয়ো ভোটার আছে। পরে সাংবাদিক বৈঠক থেকে অমিত মালব্যর দাবি, "বাংলায় ১৩,০৩,০৬৫ ভুয়ো ভোটার রয়েছে। এই ভোটের জোরেই তৃণমূল ক্ষমতায় টিকে আছে। আমরা জেলা ধরে ধরে কমিশনকে ভুয়ো ভোটারের তালিকা তুলে দিয়েছি।"

দু'তরফের অভিযোগ, ভূতুড়ে ভোটার নিয়ে। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কমিশন। সময় বলবে, বাংলা থেকে সত্যি ভূতুড়ে ভোটার নির্মূল হবে কিনা।


```