Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

৬ আসনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল, আগেই লিখেছিল দ্য ওয়াল

রাজ্যের ৬টি বিধানসভায় উপ নির্বাচন হতে চলেছে নভেম্বরে। ওই ৬টি আসনে রবিবার দলের প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করল তৃণমূল।

  ৬ আসনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল, আগেই লিখেছিল দ্য ওয়াল

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 20 October 2024 15:47

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের ৬টি বিধানসভায় উপ নির্বাচন হতে চলেছে নভেম্বরে। ওই ৬টি আসনে রবিবার দলের প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করল তৃণমূল।

আগামী ১৩ নভেম্বর ভোট রয়েছে সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর এবং তালড্যাংড়া আসনে। গণনা হবে ২৩ নভেম্বর। ১টি বাদে বাকি ৫টি আসনই শাসকদলের দখলে। রবিবার দুপুরে তৃণমূলের তরফে প্রার্থী হিসেবে যাদের নাম প্রকাশ করা হয়েছে, আগেই দ্য ওয়াল তা লিখেছিল। 

তৃণমূলের প্রকাশিত তালিকা অনুযায়ী, সিতাই থেকে লড়বেন সঙ্গীতা রায়, মাদারিহাটে জয়প্রকাশ তপো, তালডাংরা.য় ফাল্গুনি সিংহবাবু, মেদিনীপুরে সুজয় হাজরা, হাড়োয়াতে শেখ রবিউল ইসলাম এবং নৈহাটি থেকে সনৎ রায়।

নৈহাটিতে প্রার্থী হওয়ার তালিকায় ভাসছিল তৃণমূলের ছাত্র সংগঠনের সভাপতি হলেন তৃণাঙ্কুর বন্দ্যোপাধ্যায়ের নামও। তবে তৃণাঙ্কুরকে হতাশ করে শেষ মূূহূর্তে দলের স্থানীয় টাউন প্রেসিডেন্ট সনৎ দে-কে প্রার্থী করার সম্ভাবনা প্রবল যে ছিল, তা গত ১৯ অক্টোবর দ্য ওয়ালে প্রকাশিত 'অভিষেক হাসপাতালে, এরই মধ্যে ৬ আসনে যাঁদের প্রার্থী করার জন্য বেছেছে তৃণমূল' প্রতিবেদনে লেখা হয়েছিল।

একইভাবে মেদিনীপুরে যে দলের জেলা সভাপতি সুজয় হাজরা প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন তাও লেখা হয়েছিল ওই প্রতিবেদনে। 

তৃণমূলের মধ্যে একটা জল্পনা ছিল, পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ববি হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিমকে হাড়োয়া আসনে প্রার্থী করার জন্য একটা দৌত্য শুরু হয়েছে। তবে প্রয়াত হাজি নুরুলের ছেলে রবিউল ইসলাম যে প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে তা উল্লেখ করা হয়েছিল দ্য ওয়ালের ১৯ অক্টোবরের প্রতিবেদনে। বাস্তবে হলও তাই। 

অন্যদিকে শনিবারই সংশ্লিষ্ট ৬ টি আসনে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে বিজেপি। আরজি কর ইস্যুতে এখনও প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে। এমন আবহে ভোটে বিরোধীরা আদৌ কোনও সুবিধা করতে পারে নাকি শাসকের অনুকুলেই যায় জনতার রায়, তা নিয়ে কৌতূহল রয়েছে সব মহলে। উত্তর জানতে আপাতত ২৩ নভেম্বরের অপেক্ষা। 


```