Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

এবার সুন্দরবনে শুভেন্দুকে দেখে বিক্ষোভ তৃণমূল কর্মীদের, পুলিশে চিঠি পাঠালেন বিরোধী দলনেতা

ঘটনার পর রায়দিঘি ও মথুরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এমনকি সুন্দরবন পুলিশ জেলার এসপি-কেও চিঠি পাঠিয়েছেন শুভেন্দু।

এবার সুন্দরবনে শুভেন্দুকে দেখে বিক্ষোভ তৃণমূল কর্মীদের, পুলিশে চিঠি পাঠালেন বিরোধী দলনেতা

শুভেন্দু অধিকারী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 20 October 2025 17:44

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনায় ফের উত্তপ্ত রাজনীতি। কালীপুজোর (Kali Puja) অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ফের তৃণমূল (TMC) কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ঘটনার পর রায়দিঘি ও মথুরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এমনকি সুন্দরবন পুলিশ জেলার এসপি-কেও চিঠি পাঠিয়েছেন শুভেন্দু।

অভিযোগে তিনি লিখেছেন, “গতকাল কালীপুজোর উৎসবে যাওয়ার পথে দুষ্কৃতীরা আমার গাড়িতে হামলার চেষ্টা করে। সফরের সময়সূচি আগেই সুন্দরবন পুলিশের এসপি-কে জানানো হয়েছিল। তবুও কোনও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। বরং দুষ্কৃতীদের জমায়েতে সাহায্য করেছে পুলিশই।”

সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু লেখেন, “এই আক্রমণ কোনও আকস্মিক ঘটনা নয়, বরং তৃণমূলের পরিকল্পিত চক্রান্ত। অনুপ্রবেশকারীদের উস্কানি দিয়ে বিরোধী দলের কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে। রাজ্যে গণতন্ত্রের কণ্ঠ রোধ করার চেষ্টা চলছে।”

ঘটনার জেরে শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির বাগ্‌যুদ্ধ। তৃণমূলের তরফে অভিযোগ, “শুভেন্দু উসকানিমূলক মন্তব্য করে এলাকায় অশান্তি ছড়াচ্ছেন।” বিজেপির দাবি, “রাজ্যে বিরোধী নেতাদের উপর হামলা এখন নিত্যনৈমিত্তিক, প্রশাসন নীরব দর্শক।”

রবিবার রায়দিঘি বিধানসভার সাতঘরা এলাকায় কালীপুজোর উদ্বোধনে যাচ্ছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। পথে দক্ষিণ বিষ্ণুপুর মোড়ে তৃণমূল মহিলা কর্মীরা প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমে পড়েন। তাঁদের হাতে লেখা ছিল— “বাংলার শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করুন”, “গরিব মানুষের ঘরের টাকা দিন”, “১০০ দিনের টাকা দিন” ইত্যাদি স্লোগান। তাঁদের অভিযোগ, শুভেন্দু অধিকারী বাংলায় বিদ্বেষের রাজনীতি করছেন এবং সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দিতে এড়িয়ে যাচ্ছেন।

বিক্ষোভের পরও কালীপুজোর মঞ্চে উপস্থিত হয়ে শুভেন্দু বলেন, “আমার গাড়িতে নয়, সরাসরি আমার উপর হামলা হয়েছে। আমি গাড়ির ভিতরে ছিলাম বলেই রক্ষা পেয়েছি। এরা বর্বর।” তিনি আরও বলেন, “ধর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে। দু’জায়গায় আমাকে আটকানোর চেষ্টা করেছে। কিন্তু কেউ আমাকে থামাতে পারবে না।”


```