Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লি কেঁপে উঠল ভরদুপুরে! ফের ভূমিকম্প রাজধানীতে, রিখটার স্কেলে মাত্রা ৫.৮

দ্য ওয়াল ব্যুরো: আবার ভূমিকম্প হল দিল্লিতে (Delhi Earthquake)। আজ, মঙ্গলবার দুপুরে দিল্লি ও সংলগ্ন এলাকায় হঠাৎ কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে প্রাথমিক ভাবে জানা গেছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৮। প্রায় ৩০ সেকেন্ড

দিল্লি কেঁপে উঠল ভরদুপুরে! ফের ভূমিকম্প রাজধানীতে, রিখটার স্কেলে মাত্রা ৫.৮

শেষ আপডেট: 24 January 2023 10:14

দ্য ওয়াল ব্যুরো: আবার ভূমিকম্প হল দিল্লিতে (Delhi Earthquake)। আজ, মঙ্গলবার দুপুরে দিল্লি ও সংলগ্ন এলাকায় হঠাৎ কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে প্রাথমিক ভাবে জানা গেছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৮। প্রায় ৩০ সেকেন্ড ধরে কাঁপে গোটা এলাকা। তথ্য বলছে এই কম্পনের মূল উৎসস্থল নেপাল-চিন সীমান্তের কাছে কালিকা এলাকা। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল। ভারতীয় সময় দুপুর ২টো বেজে ২৮ মিনিটে ধরা পড়ে ভূমিকম্প।

https://twitter.com/ANI/status/1617812996360900608

এর আগে ৫ জানুয়ারি কেঁপে উঠেছিল দিল্লি। সে সময়ে জানা গেছিল, আফগানিস্তানের কুশ এলাকায় ছিল কম্পনের উৎসস্থল। সে সময়েও দিল্লিতে ৫.৮ মাত্রার কম্পন ধরা পড়েছিল রিখটার স্কেলে। এবার ফের তেমনই কাঁপল দিল্লি।

ভূমিকম্পের পরে টুইটারে অনেকেই ভিডিও পোস্ট করতে থাকেন। কোনও ভিডিওয় দেখা গিয়েছে, রান্নাঘরের বাসন রাখার জায়গা, গ্লাস দুলছে। কোনও ভিডিওয় আবার টেবিলে রাখা বোতল নড়তে দেখা গিয়েছে। কোথাও আবার ল্যাম্প, আলোর জায়গা দুলতে দেখা গিয়েছে।

https://twitter.com/HaritAnkur/status/1617810959128735745
https://twitter.com/roobinam/status/1617811004628557824
https://twitter.com/chauhanrneeraj/status/1617811138129055746

এদিন বিশেষ করে পূর্ব দিল্লি, নয়ডা, গাজিয়াবাদের মতো জায়গায় জোরালো কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন মানুষ। তবে এখনও পর্যন্ত তেমন কোনও ক্ষয়ক্ষতির খবর নেই এই ভূমিকম্পে।

আরও দেড় লক্ষ ছাঁটাই, আরও? গুগলকর্তাকে লক্ষ্মীর ভাণ্ডার দেখার পরামর্শ  ধনকুবেরের


```