Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার ক্রুজে করে গঙ্গাসাগর! কী ভাবে বুক করবেন টিকিট জানুন

একটা সময় ছিল সংক্রান্তির পূণ্যস্নান সারতে গঙ্গাসাগরে যাওয়া ছিল যথেষ্ট পরিশ্রমসাধ্য। সময় পাল্টেছে। সেই পথ এখন অনেকটাই সুগম হয়েছে। তবে পূণ্যার্থীদের আরও সুবিধা দিতে এবার ডায়মন্ড হারবার থেকে চালু হল ক্রুজ পরিষেবা।

এবার ক্রুজে করে গঙ্গাসাগর! কী ভাবে বুক করবেন টিকিট জানুন

শেষ আপডেট: 4 January 2024 19:42

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: একটা সময় ছিল সংক্রান্তির পূণ্যস্নান সারতে গঙ্গাসাগরে যাওয়া ছিল যথেষ্ট পরিশ্রমসাধ্য। সময় পাল্টেছে। সেই পথ এখন অনেকটাই সুগম হয়েছে। তবে পূণ্যার্থীদের আরও সুবিধা দিতে এবার ডায়মন্ড হারবার থেকে চালু হল ক্রুজ পরিষেবা। ২ ঘণ্টার কম সময়ে এই ক্রুজে চড়ে ডায়মন্ড হারবার থেকে কচুবেড়িয়া ঘাটে পৌঁছে যাবেন পূণ্যার্থীরা। 

মেলার আগেই বুধবার থেকে শুরু হয়ে গেছে ট্রায়াল রান। ডায়মন্ড হারবার পুরসভা ও বেসরকারি সংস্থা অসপ্রে ওয়াটার ওয়েজ ইন্ডিয়া লিমিটেডের যৌথ উদ্যোগে এই পরিষেবা চালু হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, এই পরিষেবা চালু করা নিয়ে অনেকদিন ধরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হচ্ছিল। মূলত তাঁর উদ্যোগেই এই পরিষেবা চালু করা সম্ভব হয়েছে।  

ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে সপ্তাহে সাত দিনই ছাড়বে এই ক্রুজ। প্রতিদিন সকাল সাড়ে নটা নাগাদ ক্রুজটি রওনা দেবে কচুবেড়িয়ার উদ্দেশে। পরে দুপুরে আবার যাত্রী নিয়ে ফিরে আসবে।  

মেলার কটা দিন বিশেষ পরিষেবা চালুর ব্যবস্থা নেওয়া হয়েছে। মেলা উপলক্ষে ১৩ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত সকাল সাড়ে আটটা থেকে ৪ ঘণ্টা অন্তর দিনে ৩ বার পরিষেবা পাওয়া যাবে। 

অসপ্রে ওয়াটার ওয়েজ কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রুজটি পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত। চা, কফি, স্ন্যাকসের ব্যবস্থা রয়েছে। তবে সেগুলি আলাদাভাবে যাত্রীদের কিনতে হবে। 

কীভাবে টিকিট বুক করবেন? 

গঙ্গাসাগর মেলার জন্য আগাম টিকিট কাটা যাবে সংস্থার ওয়েবসাইট থেকে। তা না হলে জেটি ঘাট থেকেও টিকিট কাটার সুবিধা পাওয়া যাবে। নূন্যতম মূল্যেই ক্রুজ ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ। প্রিমিয়াম ক্লাসের টিকিটের দাম রাখা হয়েছে ৬৩০ টাকা। ইকোনমি ক্লাসের টিকিটের দাম ৫৩০টাকা।  তবে মেলার জন্য বিশেষ প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে। তার জন্য টিকিটের দাম একটু বেশি। ওয়ান ওয়ে টিকিটের দাম পড়বে ১৬০০ টাকা। টু ওয়ে টিকিট দাম ৩ হাজার টাকা।


```