Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

গাড়ির চালক কে, জানতে পারবেন আপনিও! নয়া উদ্যোগ পরিবহণ দফতরের

দ্য ওয়াল ব্যুরো: যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে অভিনব উদ্যোগ নিল পরিবহণ দফতর (transport department)। এবার বেসরকারি গাড়ির চালকদের তথ্যও নেবে সরকার। যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পরিবহন দফতর চালু করছে ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্

গাড়ির চালক কে, জানতে পারবেন আপনিও! নয়া উদ্যোগ পরিবহণ দফতরের

শেষ আপডেট: 22 April 2023 13:47

দ্য ওয়াল ব্যুরো: যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে অভিনব উদ্যোগ নিল পরিবহণ দফতর (transport department)। এবার বেসরকারি গাড়ির চালকদের তথ্যও নেবে সরকার। যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পরিবহন দফতর চালু করছে ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর। এর মাধ্যমে জানা যাবে যে গাড়িটি কার এবং বর্তমানে গাড়িটি কার হাতে আছে।

কয়লা মাফিয়া রাজু ঝা খুনে আততায়ীদের নীল গাড়ির মালিক ও সেই সময় গাড়িটি কে চালাচ্ছিল, তা খুঁজে পেতে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়েছে পুলিশকে। আগামীতে এই ধরনের কোনও সমস্যা এড়াতে অভিনব এই উদ্যোগ নিল পরিবহণ দফতর।

পরিবহণ দফতর একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, যে কোনও গাড়ির (car) মালিক ও চালকের যাবতীয় তথ্য পরিবহণ দফতরের পোর্টালে রাখা হচ্ছে। যাতে পরবর্তীতে কোনও সমস্যা হলে যেন সব তথ্য থাকে। পরিবহণ দফতরের এক কর্তা জানান, বেসরকারি গাড়ির চালকের তাঁর মালিকের থেকে সম্মতিপত্র নেওয়ার নিয়ম। কিন্তু তা বেশিরভাগ ক্ষেত্রেই নেওয়া হয় না। অনেকেই অচেনা চালকের হাতে গাড়ি ছেড়ে দেন। তাতে কিছুটা রিস্কও থাকে। তবে এবার থেকে তা আর হবে না। এই নম্বর নিতে হবে প্রত্যেক চালককেই।

কীভাবে হবে এই কাজ

ইউডিআইএন পোর্টালে ঢুকে এই নথিভুক্তিকরণের কাজ করতে হবে। প্রথমে মালিকরা জানাবেন, কোন চালকের হাতে তাঁর গাড়ির থাকবে। সেই মতো চালককে আইডেন্টিফিকেশন নম্বর দেওয়া হবে। চালকের মোবাইলেও সেই নম্বর দিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, কোনও ড্রাইভার সাপ্লাই এজেন্সি চালকদেরকেও এই নম্বর নিতে হবে।

তবে শুধু ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর নয়, পাঁচটি বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে পরিবহণ দফতর। সরকারি নিয়ম বহাল থাকলেও সেই নিয়ম ভেঙেই অবারিত ভাবে চলছে এই অ্যাপ ক্যাব সংস্থা গুলো।

২০২১ সালে নির্দিষ্ট বিধি তৈরি করে দেয় পরিবহণ দফতর। কিন্তু অভিযোগ, ওই পাঁচটি বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থা সেই নিয়ম মানছে না। পরিবহণ দফতর সূত্রে খবর, এই সংস্থাগুলিকে আগে শোকজ করা হয়েছিল। কিন্তু তারপর কোনও জবাব মেলেনি। তাই 'মোটর ভেহিকেল' আইনের ১৯৩ ধারা অনুযায়ী তাদের ২৫ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। প্রসঙ্গত, এই পাঁচ অ্যাপ ক্যাব সংস্থা হল ইন ড্রাইভ, আরইভিভি, র‌্যাপিডো, জুম এবং মাই চয়েজ।

সিপিএমে ফিরতে চান দমদমের জোড়া খুনে যাবজ্জীবন খেটে আসা সেই দুলাল, কী বললেন সেলিম


```