Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Transgender: রূপান্তরকামীদের চিকিৎসায় বিশেষ পরিষেবা, মণিপাল হাসপাতালের ছকভাঙা উদ্যোগ

দ্য ওয়াল ব্যুরো: সমাজের বহু ক্ষেত্রেই এখনও বৈষম্যের শিকার হন তাঁরা। অভিযোগ, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠান-- প্রায় সর্বত্রই তাঁদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। তাঁরা রূপান্তরকামী বা ট্রান্সজেন্ডার কমিউনিটির প্রতিনিধি (Tr

Transgender: রূপান্তরকামীদের চিকিৎসায় বিশেষ পরিষেবা, মণিপাল হাসপাতালের ছকভাঙা উদ্যোগ

শেষ আপডেট: 31 March 2022 13:26

দ্য ওয়াল ব্যুরো: সমাজের বহু ক্ষেত্রেই এখনও বৈষম্যের শিকার হন তাঁরা। অভিযোগ, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠান-- প্রায় সর্বত্রই তাঁদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। তাঁরা রূপান্তরকামী বা ট্রান্সজেন্ডার কমিউনিটির প্রতিনিধি (Transgender)। তবে এবার অন্তত স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে তাঁদের সমস্যা মিটতে চলেছে। সৌজন্য মণিপাল হাসপাতাল।

মণিপাল হসপিটালের সিইও কার্তিক রাজাগোপাল এ প্রসঙ্গে বলেছেন, “ট্রান্সজেন্ডার (Transgender) মানুষরা প্রায়ই নানা চ্যালেঞ্জের মুখে পড়েন। আমরা সেগুলি বুঝতে পারি। এই অসুবিধার প্রাচীর ভাঙতে চাই আমরা। এই ধরনের কাজে মণিপাল হাসপাতাল সবসময়ই অগ্রণী। আমরা তাঁদের জন্য যে কোনও রকম চিকিৎসা সহায়তা আরও সহজ করে দেব। আমরা চাই, এই ট্রান্সজেন্ডার কমিউনিটির প্রতিটি সদস্য নীরবতা ভেঙে আমাদের বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করুন এবং সমস্যাগুলি স্পষ্ট করে বলুন। আমরা সমস্ত মানুষের জন্যই আমাদের সেবা ও পরিষেবার দরজা খোলা রাখছি।"

বস্তুত, দেশের নানা প্রান্ত থেকেই এমন ঘটনা শোনা গেছে, যে রূপান্তরকামী (Transgender) ব্যক্তিকে চিকিৎসা পরিষেবা দিতে অস্বীকার করা হয়েছে নানা সময়ে। এই ধারণাকেই বদলে দিতে চাইছে মণিপাল হাসপাতাল। আজ, ৩১ মার্চ ট্রান্সজেন্ডার ডে অফ ভিজিবিলিটি। এই উপলক্ষেই শুরু হল তাঁদের জন্য এক্সক্লুসিভ টেলিকনসালটেশন পরিষেবা।

কর্নাটকের ট্রান্সজেন্ডার (Transgender) অ্যাক্টিভিস্ট আক্কাই পদ্মশালী এ বিষয়ে বলেন, "মণিপাল হাসপাতাল সবসময়ই এমন নানা অন্যরকম উদ্যোগের স্বাক্ষর রেখেছে। এর আগেও ৩০০০ রূপান্তরকামীকে টিকা দিয়েছে তারা। তাদের পালন করা বিভিন্ন বিশেষ দিনে প্রধান অতিথি হয়েছেন ট্রান্স কমিউনিটির প্রতিনিধিরা। এখন নামমাত্র ফিজের বিনিময়ে তারা রূপান্তরকামী গোষ্ঠীর জন্য চিকিৎসা পরিষেবা দিতে শুরু করছে। এই উদ্যোগকে আমি স্বাগত জানাই।"

আজ থেকে শুরু হল এই বিশেষ টেলিকনসালটেশন, ২ এপ্রিল পর্যন্ত চলবে এটি। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরিষেবা নিতে পারবেন রূপান্তরকামীরা (Transgender)।

ভয়েসকল বা ভিডিওকল দু'ভাবেই দেখানো যেতে পারে ডাক্তার। গোপন থাকবে পরিচয়। আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন এই ফোন নম্বরগুলিতে: +91 8951146852 এবং +91 9731122666

বয়স ৭০, ওজন ৩৯ কেজি! অত্যাধুনিক উপায়ে বৃদ্ধার হার্টে সফল অস্ত্রোপচার কলকাতায়


```