Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের খুন লিভ ইন সঙ্গী! অভিযুক্ত রূপান্তরকামী, নিজেরই ট্রান্স পার্টনারকে মাথা থেঁতলে মারল সে

দ্য ওয়াল ব্যুরো: একসঙ্গে লিভ ইন সম্পর্কে থাকতেন রূপান্তরকামী দুই ব্যক্তি। ছোটখাটো বিষয় নিয়ে প্রায়শই ঝগড়া চলত তাঁদের। কিন্তু সোমবার সেই ঝগড়া চরমে ওঠে। কথা কাটাকাটি, হাতাহাতির পর, সঙ্গীকে ফ্লোর টাইলস দিয়ে মাথায় আঘাত করে অপর ব্যক্তি (transgen

ফের খুন লিভ ইন সঙ্গী! অভিযুক্ত রূপান্তরকামী, নিজেরই ট্রান্স পার্টনারকে মাথা থেঁতলে মারল সে

শেষ আপডেট: 2 May 2023 08:14

দ্য ওয়াল ব্যুরো: একসঙ্গে লিভ ইন সম্পর্কে থাকতেন রূপান্তরকামী দুই ব্যক্তি। ছোটখাটো বিষয় নিয়ে প্রায়শই ঝগড়া চলত তাঁদের। কিন্তু সোমবার সেই ঝগড়া চরমে ওঠে। কথা কাটাকাটি, হাতাহাতির পর, সঙ্গীকে ফ্লোর টাইলস দিয়ে মাথায় আঘাত করে অপর ব্যক্তি (transgender person killed by live in partner)। এই ঘটনায় মৃত্যু হয়েছে বছর ৩০ এর এক রূপান্তরকামী ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঠানে (thane) জেলায়।

পুলিশ সূত্রে খবর, ওই দুই ব্যক্তির মধ্যে একটি সম্পর্ক ছিল। তাঁরা গাইবি নগর এলাকায় একসঙ্গে থাকতেন। বেশ কিছুদিন ধরেই তাঁরা এই সম্পর্কে ছিলেন বলে জানা যায়। খুন করার পর অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে ভিওয়ান্ডি টাউন থানার পুলিশ।

স্থানীয় এক ব্যক্তি জানান, ওই দুই ব্যক্তির মধ্যে প্রায়শই ঝামেলা হত। সোমবার দুপুরেও তেমনই ঝগড়া হচ্ছিল। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বলে প্রতিবেশীরা এসেছিলেন তাদের শান্ত করতে। কিন্তু সে সময় ওই দুই ব্যক্তি জানান, এটা তাঁদের একান্ত ব্যক্তিগত সমস্যা, কেউ তাদের মধ্যে না এলেই ভাল। এ কথার পর প্রতিবেশীরা চলে যান।

এরপর দুজনের মধ্যে অশান্তি চরমে ওঠে। সোমবার দুপুর দেড়টা নাগাদ অভিযুক্ত অপর ব্যক্তিকে মাথায় আঘাত করে। প্রচুর রক্তক্ষরণ হয়। এরপর সেই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

উল্লেখ্য, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারার অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।

প্রতারণার নয়া ফাঁদ কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ভয়েস কল বুঝতে না পেরে সর্বস্ব খুইছে ৮৩% ভারতীয়


```