
শেষ আপডেট: 30 June 2019 18:30
বৃষ্টিতে ব্যাহত হয়েছে শহর ও শহরতলির রেল পরিষেবা। ওয়েস্টার্ন রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, এ দিন সকাল থেকে বাতিল করা হয়েছে বেশ কিছু দূরপাল্লার ট্রেন। বাতিল হয়েছে লোকাল ট্রেনও। মুম্বই- রেল লাইনে জল জমে থাকার কারণে ভালসাড়-সুরাট সেকসনে বাতিল হয়েছে প্রায় সব ট্রেনই। ভারী বৃষ্টিতে প্রায় ডুবে গেছে মাতুঙ্গা ও সিয়ন রেল স্টেশন।
হেল্পডেস্ক নম্বর টুইট করেছে ওয়েস্টার্ন রেলওয়ে
https://twitter.com/drmbct/status/1145543275362705408 রেল সূত্রে খবর, মেরিন লাইনে গাছপালা উড়ে পড়ায়, চার্চগেট থেকে মেরিন লাইন পর্যন্ত ট্রেন চলাল বিপর্যস্ত হয়েছে। মৌসম ভবন আগেই মুম্বইয়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর কারণেই অবিরাম বৃষ্টি হচ্ছে মুম্বইতে। মুম্বই বিমানবন্দর সূত্রে খবর, অতি বৃষ্টিতে টারম্যাকে বিমান চলাচল করা বিপজ্জনক হয়ে গিয়েছে। এ দিন সকাল পর্যন্ত বেশ কয়েকটি উড়ানের সময় পরিবর্তন করা হয়েছে।