Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভরা সার্কাসে রিং মাস্টারের ঘাড়ে এক লাফ বাঘের! তারপর... দেখুন হাড়হিম করা ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: কোনও ভিএফএক্সের কারিগরি বা কোনও সিনেমার দৃশ্য নয়, ভরা দর্শকের সামনে চলছিল লাইভ পারফরম্যান্স। মাঠের মাঝে তাঁবু খাঁটিয়ে সার্কাস আজও মানুষের মনে একমুঠো আনন্দ এনে দেয়। সেই সার্কাসে বাঘের খেলা চলাকালীনই ঘটে গেল বিপত্তি। খাঁচ

ভরা সার্কাসে রিং মাস্টারের ঘাড়ে এক লাফ বাঘের! তারপর... দেখুন হাড়হিম করা ভিডিও

শেষ আপডেট: 4 January 2023 15:13

দ্য ওয়াল ব্যুরো: কোনও ভিএফএক্সের কারিগরি বা কোনও সিনেমার দৃশ্য নয়, ভরা দর্শকের সামনে চলছিল লাইভ পারফরম্যান্স। মাঠের মাঝে তাঁবু খাঁটিয়ে সার্কাস আজও মানুষের মনে একমুঠো আনন্দ এনে দেয়। সেই সার্কাসে বাঘের খেলা চলাকালীনই ঘটে গেল বিপত্তি। খাঁচার বাইরে থাকা একটি বাঘ আচমকাই ঝাঁপিয়ে পড়ল ট্রেনার বা রিং মাস্টারের ঘাড়ে (Trainer Attacked by Tiger)!

ভারতে বাঘ-সিংহ নিয়ে খেলা দেখানো নিষিদ্ধ হলেও বিশ্বের নানা প্রান্তের সার্কাসে এখনও সেই ছবি দেখা যায়। তেমনই এক সার্কাসে চোখের সামনে ট্রেনারের এমন ভয়াবহ অবস্থা দেখে মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় দর্শকদের। শুধু তাই নয়, নেট দুনিয়ায় এই হাড়হিম করা ঘটনার ভিডিও দেখে রীতিমতো শিউরে উঠেছেন নেটিজেনরাও।

ঘটনাটি ইতালির এক সার্কাসের (Italian Circus)। ভিডিওতে দেখা যাচ্ছে, রিং মাস্টার হাতে ছড়ি নিয়ে একটি বাঘের সামনে খেলা দেখাচ্ছিলেন তিনি। তাঁর পিছনে ছিলেন আর একটি। সামনের বাঘটিকে নিয়ে যখন ট্রেনার মত্ত হয়ে ছিলেন অতর্কিতে পিছনে থাকা বাঘটি হামলা করে বসে। প্রথমে রিং মাস্টারের পা কামড়ে ধরে। যন্ত্রণায় মাটি নেন তিনি। সুযোগ বুঝে ফের রিং মাস্টারের ঘাড়ে ঝাঁপ দেয় বাঘটি।

দর্শকাশন থেকে শুরু হয় প্রবল চিৎকার। সেই চিৎকারে ছিল না কোনও উল্লাস, ছিল শুধুই ভয়ের আর্তনাদ। এমনকী আয়োজকদেরও তখন যেন কোনও জাদুকর কোনও এক অদৃশ্য জাদুবলে 'স্ট্যাচু' করে দিয়েছিলেন। তবে সহকারীর উপস্থিত বুদ্ধিতে প্রাণ বাঁচে রিং মাস্টারের। তবে গুরুতর আহত হয়েছেন তিনি।

https://twitter.com/LaSamy65280885/status/1609149329796743169

নেট পাড়ায় ঘুরছে ভিডিওটি। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ইতালির লিস প্রদেশে। আহত ওই রিং মাস্টারে নাম এভান ওরফেই।

কন্ডাক্টরের পকেটমারি, যাত্রীবোঝাই বাস নিয়ে চলে গেলেন থানায়! তারপর আরও নাটক…


```