Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

ঠাসাঠাসি ভিড়, চলছে দেরিতে! সোমেও দিনভর শিয়ালদহে ট্রেন যাত্রীদের ভোগান্তি

সম্প্রসারণের পর শিয়ালদহে প্ল‌্যাটফর্ম খুলে দেওয়া হলেও সোমবারও ট্রেন চলাচলের বাধা কাটল না।

ঠাসাঠাসি ভিড়, চলছে দেরিতে! সোমেও দিনভর শিয়ালদহে ট্রেন যাত্রীদের ভোগান্তি

শেষ আপডেট: 10 June 2024 21:08

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার থেকে রবিবার, টানা তিনদিন শিয়ালদহ লাইনে ভোগান্তির শিকার হয়েছেন ট্রেন যাত্রীরা। এমনকী ভিড়ে ঠাসা ট্রেন থেকে পড়ে প্রাণ গিয়েছে এক যুবকেরও। সম্প্রসারণের পর শিয়ালদহে প্ল‌্যাটফর্ম খুলে দেওয়া হলেও সোমবারও ট্রেন চলাচলের বাধা কাটল না। এদিনও দিনভর ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছিল, রবিবার বেলা ১২টা থেকে শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। কিন্তু সপ্তাহের প্রথম কাজের দিনেও দুর্ভোগের চিত্রটা ছিল একই রকম। এদিন শিয়ালদহ মেইন ও উত্তর শাখায় প্রচুর ট্রেন দেরিতে চলছে। সময় মতো ট্রেন না আসায় প্রতিটি স্টেশনেই ভিড়ও বেড়েছে দ্বিগুণ। সারাদিন কম-বেশি সবকটা ট্রেনই প্রায় আধ ঘণ্টা দেরিতে চলে।

এদিকে ভোগান্তি না কমায় এদিন ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। প্রতিবাদে সোমবার বিকেল থেকে বারাসতে ট্রেন অবরোধ করেন তাঁরা। রেলের তরফে জানা গিয়েছে, এদিন বিকেল ৫টা নাগাদ দত্তপুকুর লোকাল ও হাসনাবাদ লোকাল অবরোধ করায় দুই শাখার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ যাত্রীদের সরাতে লাইনে নামে আরপিএফ। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসে শেষ পর্যন্ত যাত্রীরা অবরোধ তুলে নেয়। 

বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর ২টো পর্যন্ত শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। ফলে বহু ট্রেন বাতিল হয়। আবার বেশ কিছু ট্রেনের যাত্রাপথ দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বারাসত এবং কল্যাণীতে বদলানো হয়। এরপর রবিবার দুপুরে রেল জানায়, নির্ধারিত সময়ের আগেই শিয়ালদহ স্টেশনে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শেষ হয়েছে। এমনকী রবিবার বেলা ১২টার পর থেকেই ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়েছে , এমনটাই দাবি করে কর্তৃপক্ষ।

এদিকে বাস্তবে সোমবারও শিয়ালদহ লাইনে ট্রেন চলাচলের ছবিটা খুব একটা বদলায়নি। এই প্রসঙ্গে রেল জানিয়েছে, শিয়ালদহে পরিষেবা পুরো স্বাভাবিক হতে একটু সময় লাগবে। সদ্য প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শেষ হওয়ার ফলে স্টেশনে ট্রেন ঢোকা-বেরোনোয় সময় লাগছে । দেরিতে চললেও এদিন কোনও ট্রেন বাতিল হয়নি ।


```