
শেষ আপডেট: 2 April 2022 12:44
দ্য ওয়াল ব্যুরো: রিজার্ভেশন (Train reservation) থাকা সত্ত্বেও ট্রেনে সিট দেওয়া হয়নি, রেলের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ নিয়ে গ্রাহক কমিশনের দ্বারস্থ হয়েছিলেন এক বৃদ্ধ। ১৪ বছর আগের এই ঘটনায় সুবিচার পেলেন তিনি। রিজার্ভেশন সত্ত্বেও সিট না দেওয়ার অপরাধে রেলকেই এখন গুনতে হবে এক লাখ টাকার জরিমানা।
ঘটনাটি ২০০৮ সালের। রিজার্ভেশন থাকা সত্ত্বেও ট্রেনে সিট দেওয়া হয়নি দিল্লির বাসিন্দা ইন্দর ঝা নামে এক ব্যক্তিকে। তিনি দারভাঙা থেকে দিল্লি যাওয়ার জন্য বার্থ বুক করেও পুরো যাত্রা বিনা সিটে ভ্রমণ করেছিলেন। দিল্লির গ্রাহক বিরোধ নিষ্পত্তি কমিশনের অভিযোগ জানান তিনি। এতদিনে সেই মামলার খতিয়ানে এক লক্ষ টাকার জরিমানা ধার্য করল কমিশন।
দিল্লির গ্রাহক কমিশন শনিবার তাঁর রায় দেওয়ার সময় উল্লেখ করে যে, যাত্রীরা নির্ঝঞ্ঝাটভাবে যাতায়াত করার জন্য রিজার্ভেশন করেন। কিন্তু এক্ষেত্রে রিজার্ভেশন থাকা সত্ত্বেও যাত্রীকে অসুবিধার মুখে পড়তে হয়েছে। এমন পরিস্থিতিতে অভিযোগকারীর ক্ষতিপূরণ পাওয়া উচিৎ।
ইন্দর ঝা অভিযোগ করেছিলেন যে, রেল তাঁর রিজার্ভেশন করা টিকিট অন্য কারোর কাছে বিক্রি করে দিয়েছিল। তিনি জানান, এই বিষয় নিয়ে যখন তিনি টিটিকে জিজ্ঞেস করেন তখন টিটি তাঁকে জানান যে তাঁর স্লিপার ক্লাসের টিকিট এসি ক্লাসে দেওয়া হয়েছে। যদিও সেখানে গিয়েও কোনও বার্থ মেলেনি তাঁর।
সনিয়ার দুয়ারে উচ্ছেদ অভিযান, কংগ্রেসকে তিন কোটি জরিমানার নোটিস মোদী সরকারের