Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্রায়াল রান চলার সময়েই চার জন ছিন্নভিন্ন দ্রুত গতির ট্রেনে, হরিদ্বারের ঘটনায় তদন্তের নির্দেশ

দ্য ওযাল ব্যুরো: নতুন রেলপথে চলছিল ট্রায়াল রান। তাতেই ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল চার ব্যক্তির। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে, হরিদ্বারের কাছে। হরিদ্বার থেকে লকসর রুটের ট্রেন ছুটছিল ট্রায়াল রানে। জানা গেছে, হরিদ্বারের জামালপুরকলা

ট্রায়াল রান চলার সময়েই চার জন ছিন্নভিন্ন দ্রুত গতির ট্রেনে, হরিদ্বারের ঘটনায় তদন্তের নির্দেশ

শেষ আপডেট: 8 January 2021 02:19

দ্য ওযাল ব্যুরো: নতুন রেলপথে চলছিল ট্রায়াল রান। তাতেই ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল চার ব্যক্তির। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে, হরিদ্বারের কাছে। হরিদ্বার থেকে লকসর রুটের ট্রেন ছুটছিল ট্রায়াল রানে। জানা গেছে, হরিদ্বারের জামালপুরকলা গ্রাম সংলগ্ন এলাকা দিয়ে ছুটে যাচ্ছিল ট্রেনটি, সে সময়ে তার গতি ছিল ঘণ্টায় ১০০-১২০ কিলোমিটার। সে সময়েই রেললাইনে চার জন ছিলেন, তাঁরা সরে যাওয়ার সময়টুকু পাননি। পুলিশ জানিয়েছে, মৃতদের শনাক্তকরণের কাজ চলছে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। ওই নতুন রুটটি সম্প্রতি পুনর্নির্মিত হয়েছে আরও বেশি ও দ্রুত ট্রেন চলার জন্য। সেখানেই চলছিল মহড়া রান। দ্রুতগতির ট্রেন আনা হয়েছিল দিল্লি থেকে। কিন্তু ট্রায়াল দেওয়ার সময়েই ঘটে গেল দুর্ঘটনা।

```