Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টিকিয়াপাড়ায় রেল অবরোধ ক্ষুব্ধ যাত্রীদের, দেড়ঘণ্টা বন্ধ রইল ট্রেন  

লোকাল ট্রেন দেরিতে চলার প্রতিবাদে নিত্যযাত্রীদের অবরোধ। আর তারই জেরে সপ্তাহের প্রথমদিনে হাওড়া-খড়্গপুর শাখায় ব্যাহত হল ট্রেন চলাচল। সোমবার অফিস টাইমে একাধিক লোকাল ট্রেনের পাশাপাশি দুরপাল্লার ট্রেনও দাঁড়িয়ে পড়ে।

টিকিয়াপাড়ায় রেল অবরোধ ক্ষুব্ধ যাত্রীদের, দেড়ঘণ্টা বন্ধ রইল ট্রেন   

শেষ আপডেট: 6 November 2023 14:07

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: লোকাল ট্রেন দেরিতে চলার প্রতিবাদে নিত্যযাত্রীদের অবরোধ। আর তারই জেরে সপ্তাহের প্রথমদিনে হাওড়া-খড়্গপুর শাখায় ব্যাহত হল ট্রেন চলাচল। সোমবার সকাল পৌনে এগারোটা নাগাদ ডাউন জলেশ্বর লোকালের যাত্রীরা টিকিয়াপাড়া স্টেশনের কাছে রেল অবরোধ করেন। ফলে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অফিস টাইমে একাধিক লোকাল ট্রেনের পাশাপাশি দুরপাল্লার ট্রেনও দাঁড়িয়ে পড়ে।

 সময়ে কর্মস্থলে পৌঁছতে মরিয়া অনেক যাত্রীকেই জীবনের ঝুঁকি নিয়ে রেল ট্র্যাকের ওপর দিয়ে হেঁটে যেতে দেখা যায়। নিত্যযাত্রীদের অভিযোগ, দক্ষিণ পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায় প্রত্যেকদিন দেরিতে চলছে লোকাল ট্রেন। তাই  সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের। তাঁরা বলেন, “দু-এক দিন নয়, এখন প্রায় প্রতিদিনই লেট হচ্ছে ট্রেন। গন্তব্যে পৌঁছতে নাকানিচোবানি খেতে হচ্ছে আমাদের। সব দেখেও কোনও ব্যবস্থা নিচ্ছে না রেল কর্তৃপক্ষ।” তাই রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা।

দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে অবরোধের কথা স্বীকার করা হয়েছে। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী বলেন, “সোমবার ওই সময় হাওড়া স্টেশনে প্ল্যাটফর্ম খালি ছিল না। তাই ট্রেন ঠিক সময়ে প্ল্যাটফর্মে দেওয়া যায়নি। ভবিষ্যতে এই সমস্যা মেটাতে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হচ্ছে।” তবে নিত্যই এমন সমস্যা হচ্ছে বলে যাত্রীরা যে অভিযোগ করেছেন, তা মানতে নারাজ তিনি। এ দিন প্রায় দেড় ঘণ্টা পর ফের ট্রেন চলাচল শুরু হয়। ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি।


```