Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Train Derailment: মুম্বইতে লাইনচ্যুত পুদুচেরি এক্সপ্রেসের তিনটি বগি! পাশের ট্রেনের সঙ্গে সংঘর্ষ

দ্য ওয়াল ব্যুরো: পুদুচেরি এক্সপ্রেসের তিন-তিনটি বগি লাইনচ্যুত হয়ে গেল মুম্বইতে (Train Derailment)। শুক্রবার রাতে মুম্বইয়ের মাতুঙ্গা স্টেশনের কাছে (Mumbai) এই ঘটনা ঘটেছে। একই দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে ওই লাইনচ্যুত বগিগুলির সংঘর্ষ

Train Derailment: মুম্বইতে লাইনচ্যুত পুদুচেরি এক্সপ্রেসের তিনটি বগি! পাশের ট্রেনের সঙ্গে সংঘর্ষ

শেষ আপডেট: 16 April 2022 01:58

দ্য ওয়াল ব্যুরো: পুদুচেরি এক্সপ্রেসের তিন-তিনটি বগি লাইনচ্যুত হয়ে গেল মুম্বইতে (Train Derailment)। শুক্রবার রাতে মুম্বইয়ের মাতুঙ্গা স্টেশনের কাছে (Mumbai) এই ঘটনা ঘটেছে। একই দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে ওই লাইনচ্যুত বগিগুলির সংঘর্ষও হয়। তবে এড়ানো গেছে বড়সড় বিপদ।

আরও পড়ুন: মস্কোভা ডোবার পরে শুরু হল তৃতীয় বিশ্বযুদ্ধ, বলল রাশিয়ার সরকারি টিভি চ্যানেল

জানা গেছে, শুক্রবার রাত ৯.৪৫ নাগাদ এই দুর্ঘটনা ঘটে (Train Derailment)। দাদার থেকে পুদুচেরির উদ্দেশে ট্রেনটি রওনা দিয়েছিল। তবে এই ঘটনায় কারও তেমন গুরুতর কোনও চোট লাগেনি। যদিও ঘটনার খবর পেয়েই রেলের তরফে ঘটনাস্থলে পাঠিয়ে দেওয়া হয় পুলিশ, অ্যাম্বুলেন্স। সেখানে যায় উদ্ধারকারী ট্রেনও। লাইনচ্যুত বগির মধ্যে থাকা কোনও যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হলে ওই ট্রেন কাজে লাগত। তবে তা দরকার হয়নি।

রেল সূত্রের খবর, শুক্রবার রাতে দাদার–পুদুচেরি চালুক্য এক্সপ্রেস মাতুঙ্গা থেকে দাদারের ৭ নম্বর প্ল্যাটফর্মে সবে ঢুকছিল। ঠিক সেই সময় সিএসএমটি-গদগ এক্সপ্রেস একই দিক থেকে ছুটে আসছিল দাদার স্টেশনে ঢোকার উদ্দেশে। পাশাপাশি এই দুই ট্রেনের মধ্যে সামান্য সংঘর্ষ হয়। এরপরেই লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের বগি তিনটি।


```