Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

Train Cancelled: দোলে শিয়ালদহ ও হাওড়া শাখায় একগুচ্ছ ট্রেন বাতিল, হোলিতেও পরিষেবায় কাটছাঁট

আগামী মঙ্গলবার ও বুধবার- দু'দিন হাওড়া (Howrah division) ও শিয়ালদহ শাখায় (Sealdah Division) বাতিল একাধিক ট্রেন। মূলত এই সময়টায় যাত্রীসংখ্যা কম থাকায়, পূর্ব রেলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Train Cancelled: দোলে শিয়ালদহ ও হাওড়া শাখায় একগুচ্ছ ট্রেন বাতিল, হোলিতেও পরিষেবায় কাটছাঁট

লোকাল ট্রেন বাতিল (ফাইল ছবি)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 1 March 2026 16:04

দ্য ওয়াল ব্যুরো: দোলযাত্রা ও হোলি উপলক্ষে পূর্ব রেলের পরিষেবায় বদল হচ্ছে (Local Train Service)। আগামী মঙ্গলবার ও বুধবার- দু'দিন হাওড়া (Howrah division) ও শিয়ালদহ শাখায় (Sealdah Division) বাতিল একাধিক ট্রেন। মূলত এই সময়টায় যাত্রীসংখ্যা কম থাকায়, পূর্ব রেলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ মার্চ (মঙ্গলবার) দোলের দিন হাওড়া বিভাগে আপ-ডাউন (Howrah Up Down Train Service) মিলিয়ে মোট ৬৫টি ট্রেন বাতিল থাকবে। পাশাপাশি ৪ মার্চ হোলির দিন শিয়ালদহ বিভাগে (Sealdah Division Train Service) চলবে রবিবারের সূচি অনুযায়ী ট্রেন চলবে।

দোলের দিন কোন লাইনে কত ট্রেন বাতিল?

হাওড়া বিভাগ

  • হাওড়া-বর্ধমান মেন লাইন: আপ-ডাউন মিলিয়ে ৫টি ট্রেন বাতিল
  • কর্ড লাইন: মোট ১৩টি ট্রেন বাতিল
  • হাওড়া-ব্যান্ডেল শাখা: আপ ডাউন ১৫টি লোকাল বন্ধ
  • হাওড়া-শেওড়াফুলি শাখা: আপ ডাউন ১০টি লোকাল বাতিল
  • হাওড়া-তারকেশ্বর শাখা: আপ ডাউন মিলিয়ে ৮টি ট্রেন বাতিল
  • নৈহাটি-ব্যান্ডেল: ৬টি ট্রেন বন্ধ
  • হাওড়া-শ্রীরামপুর: ৪টি ট্রেন বাতিল
  • বর্ধমান-কাটোয়া শাখা: ৪টি ট্রেন বাতিল

মোট মিলিয়ে হাওড়া বিভাগে বাতিল ৬৫টি ট্রেন, যা মূলত দুপুরের আগের সময়েই বেশি প্রযোজ্য।

শিয়ালদহ বিভাগেও বাতিল ট্রেন, বদল সূচিতে

৪ মার্চ, হোলি: সেদিন রবিবারের সময়সূচি অনুযায়ী ট্রেন চলবে। বেশ কিছু লোকাল ও AC লোকাল বাতিল থাকবে। সকাল-বিকেলের ব্যস্ত সময়ে ট্রেনের ব্যবধান বাড়তে পারে।

রেলের মতে, যাত্রী চাহিদা অনুযায়ী পরিষেবা কমানো হলেও, উৎসবের দিন বিকেল থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে চলাচল।

রেল কর্তৃপক্ষ আগাম জানাচ্ছে,

  • দোলের দিন সকালে ট্রেন কম পাওয়ার সম্ভাবনা বেশি
  • যাত্রার আগে রেলের অ্যাপ বা ওয়েবসাইটে ট্রেন স্ট্যাটাস দেখে নেওয়ার অনুরোধ
  • জরুরি প্রয়োজনে বিকেল থেকে বিকল্প সময় বেছে নেওয়ার পরামর্শ।

অন্যদিকে, দোল ও হোলিতে এ বছরও মেট্রো সূচিতে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। শহরের চারটি করিডর- ব্লু, গ্রিন, অরেঞ্জ ও পার্পেল, কোনও লাইনেই সকালবেলায় পরিষেবা মিলবে না। দুপুরের পরই শুরু হবে মেট্রো  (Dol Purnima Metro Service)।  

ব্লু লাইনে নোয়াপাড়া ও শহিদ ক্ষুদিরাম- দুই প্রান্ত থেকেই ট্রেন ছাড়বে দুপুর ২:৩০ নাগাদ। শেষ মেট্রোর সময় অপরিবর্তিত। ওই দিন ব্লু লাইনে মোট ৬০টি ট্রেন চলবে।

গ্রিন লাইন, হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো দুপুর ৩:০০ টায়। সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম ট্রেন ৩:০২-এ। আপ-ডাউন মিলিয়ে চলবে মাত্র ৪৫টি ট্রেন।

অরেঞ্জ ও পার্পেল লাইনে দুপুর ২টোর পর থেকে শুরু হবে পরিষেবা। সমস্ত রুটেই প্রথম মেট্রো ছাড়বে দুপুরের পর।


```