Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দমদম স্টেশনে চলবে কাজ, সপ্তাহ শেষে ফের শিয়ালদহের উত্তর শাখায় বাতিল প্রচুর লোকাল ট্রেন

দমদম স্টেশনে ডাউন লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এমন সিদ্ধান্ত

দমদম স্টেশনে চলবে কাজ, সপ্তাহ শেষে ফের শিয়ালদহের উত্তর শাখায় বাতিল প্রচুর লোকাল ট্রেন

ফাইল ছবি

শেষ আপডেট: 27 December 2024 11:21

দ্য ওয়াল ব্যুরো: উৎসবের মরসুমে সপ্তাহ শেষে ফের বাতিল প্রচুর ট্রেন। জানা যাচ্ছে শনি ও রবিবার শিয়ালদহের উত্তর শাখায় মোট ৪৭টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। মূলত দমদম স্টেশনে ডাউন লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে

জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত প্রায় সাত ঘণ্টা রেললাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবেসে কারণেই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে। স্বাভাবিকভাবেই উৎসবের মরসুমে ছুটির দিনে মানুষকে বেশ ঝক্কি পোহাতে হবে বলেই মনে করা হচ্ছে।

একনজরে দেখে নিন কোন ট্রেন বাতিল থাকবে?

শনিবার রাতে ৩২২৪৯ আপ শিয়ালদহ-ডানকুনি লোকাল এবং ডাউন ৩২২৫২ ডানকুনি-শিয়ালদ লোকাল বাতিল থাকবে। এছাড়া রবিবার আপ লাইনে ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭ ও ৩২২১৮ শিয়ালদহ-ডানকুনি লোকাল বাতিল করা হয়েছে। ডাউন লাইনে ৩২২১২,৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮, ৩২২২০ ডানকুনি-শিয়ালদ লোকাল বাতিল থাকবে।

এছাড়া আপ লাইনে ৩৩৮১১ ও ৩৩৮১৩ শিয়ালদহ-বনগাঁ, ৩৩৬৫১ ও ৩৩৬৫৩ শিয়ালদহ-হাবরা, ৩৩৬১৩ শিয়ালদ-দত্তপুকুর, ৩৩৩৫৭ বারাসত-দত্তপুকুর, ৩৩৫১৩ শিয়ালদহ-হাসনাবাদ লোকাল বাতিল থাকছে রবিবার এছাড়া ডাউন লাইনেও ৩৩৮২০, ৩৩৮২২ বনগাঁ-শিয়ালদা লোকাল ৩৩৬৫২, ৩৩৬৫৪ হাবরা শিয়ালদা, ৩৩৬১২, ৩৩৬১৬, ৩৩৬১৮ দত্তপুকুর- শিয়ালদা, ৩৩৫১৪ হাসনাবাদ-শিয়ালদা লোকাল বাতিল থাকছে 

বাতিল হয়েছে ৩১৬১২, ৩১৬১৪, ৩১৬১৬ রানাঘাট-শিয়ালদ লোকাল। ৩১৩১২-৩১৩১৬ কল্যাণী সীমান্ত-শিয়ালদহ, ৩১৫১২-৩১৬১৬ শান্তিপুকুর-শিয়ালদহ, ৩১৯১২ গেদে-শিয়ালদহ, ৩১৮১২ কৃষ্ণনগর-শিয়ালদও ৩১৪১৪ নৈহাটি-শিয়ালদ লোকালও

অন্যদিকে, ০৩১৭২ লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জার শনিবার লালগোলা থেকে রাত ১০টা ১৫ মিনিটের বদলে রাত ১০টা ৪৫ মিনিটে রওনা দেবে বলে জানিয়ে দেওয়া হয়েছে


```