Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

কেবল চ্যানেল বাছাই করার সময়সীমা বেড়ে হল ৩১ মার্চ, ঘোষণা ট্রাই-এর

দ্য ওয়াল ব্যুরো: টেলিভিশনের দর্শকদের জন্য সুখবর। পছন্দের কেবল চ্যানেল বেছে নেওয়ার জন্য সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করল ট্ৰাই। তারা জানিয়েছে, আগামী ৩১ মাৰ্চ পর্যন্ত দর্শকরা তাঁদের পছন্দের টিভি চ্যানেল বেছে নেওয়ার সময় পাবেন। সাধারণ মানুষের টি

কেবল চ্যানেল বাছাই করার সময়সীমা বেড়ে হল ৩১ মার্চ, ঘোষণা ট্রাই-এর

শেষ আপডেট: 13 February 2019 03:21

দ্য ওয়াল ব্যুরো: টেলিভিশনের দর্শকদের জন্য সুখবর। পছন্দের কেবল চ্যানেল বেছে নেওয়ার জন্য সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করল ট্ৰাই। তারা জানিয়েছে, আগামী ৩১ মাৰ্চ পর্যন্ত দর্শকরা তাঁদের পছন্দের টিভি চ্যানেল বেছে নেওয়ার সময় পাবেন। সাধারণ মানুষের টিভি দেখার খরচ কমাতে ২০১৭ সালের মার্চে নয়া ডিটিএইচ নিয়ম চালু করার প্রস্তাব দেয় ট্রাই। কারণ সমীক্ষায় দেখা গিয়েছে, নির্দিষ্ট প্যাকেজের কারণে দর্শকদের এমন অনেক চ্যানেলের জন্য টাকা গুনতে হয়, যেগুলি তারা দেখেন না। ট্রাই জানায়, এমন ভাবে নতুন নিয়ম করা হবে, যার ফলে দর্শক শুধুমাত্র তাঁর পছন্দের চ্যানেলগুলিই দেখবেন এবং তার জন্যই পয়সা দেবেন।
গত ২৯ ডিসেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। মঙ্গলবার ট্রাইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ১০০ মিলিয়ন কেবল সার্ভিস গ্রাহকের মধ্যে ৬৫ শতাংশ এবং ৬৭ মিলিয়ন ডিটিএইচ পরিষেবা গ্রহণকারীদের মধ্যে ৬৫ শতাংশ ইতিমধ্যেই নতুন প্ল্যান নিয়ে নিয়েছেন।
চ্যানেল পিছু টাকার তালিকাও প্রকাশ করে দিয়েছে ট্রাই। ১৫৩.৪০ টাকা দিয়ে গ্রাহকরা ১০০টি ফ্রি টু এয়ার চ্যানেল দেখতে পারবেন বলে জানিয়েছে। কিন্তু এর বাইরের পছন্দের চ্যানেল দেখতে গেলে গ্রাহকদের প্রতি চ্যানেলের জন্য আলাদা করে টাকা দিতে হবে৷ সে ক্ষেত্রে প্রতিটা চ্যানেলের জন্য কত টাকা দিতে হবে, তা আগে থেকে জানাতে হবে কেবল অপারেটরদের।
সেই তালিকা বাছাই করে জানানোর সময়সীমাই বাড়িয়ে দিল ট্রাই।

```