Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুরুলিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, অযোধ্যা পাহাড়ে পিকআপ ভ্যান উল্টে মৃত ২

বিয়েবাড়ির গাড়ি উল্টে মর্মান্তিক দুর্ঘটনা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে।

পুরুলিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, অযোধ্যা পাহাড়ে পিকআপ ভ্যান উল্টে মৃত ২

অযোধ্যা পাহাড় থেকে নামার সময় উল্টে যায় পিকআপ ভ্যান। নিজস্ব চিত্র।

শেষ আপডেট: 27 April 2024 20:34

দ্য ওয়াল ব্যুরো: মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে পুরলিয়ায়।

অযোধ্যা পাহাড় থেকে নামার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল একটি পিকআপ ভ্যান। সূত্রের খবর, পাহাড় থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি উল্টে যায়। দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। জখম অন্তত ৩০ জন।

সূত্রের খবর, অযোধ্যা পাহাড় থেকে নামার পথে খুঁনটার এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, আহতরা বলরামপুর থানার শিমুলবেরা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাঁদের পুরুলিয়া গভর্মেন্ট কলেজে নিয়ে যাওয়া হয়েছে। এখন সেখানেই তাঁরা চিকিৎসাধীন।

দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান জেলা পুলিশ সুপার-সহ অধিকারিকরা। পুলিশ আহতদের জিজ্ঞাসা করে জানতে পেরেছে, শিমুলবেরা গ্রাম থেকে মাহাতান এলাকায় বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাচ্ছিলেন তাঁরা। পথে দুর্ঘটনা ঘটে। পিকআপ ভ্যানের সামনের চাকা খুলে যাওয়ায় উল্টে যায় গাড়িটা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের।

অভিজিৎ মাহাতো নামে এক প্রত্যক্ষদর্শীর কথায়, “গাড়ির সামনে চাকা খুলে যায়। তাতেই দুর্ঘটনা ঘটে। অযোধ্যা পাহাড় থেকে নীচে নামছিল পিকআপ ভ্যানটা। শিমুলবেড়া থেকে নীচে আসছিল। সেই সময় এই ঘটনা ঘটে। শুনলাম বিয়ে বাড়ির গাড়ি ছিল। ৩৫-৪০ জন ছিল। দু’টো পিকআপ ভ্যান উল্টে যায়। আমরাই উদ্ধার করি। হাসপাতালে পাঠিয়েছি সকলকেই।”


```