Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাঞ্জা-সুতোয় জখম হয়ে মৃতপ্রায় চিল, উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিলেন কলকাতার দুই সার্জেন্ট

দ্য ওয়াল ব্যুরো: দু'দিন ধরে রক্তাক্ত অবস্থায় ঝুলছিল সে। নড়াচড়া করতে পারেনি, কিছু খায়ওনি। আর কয়েক ঘণ্টা এভাবে থাকলে হয়তো প্রাণই থাকত না। কিন্তু অবশ্যম্ভাবী সে করুণ পরিণতি এড়িয়ে যাওয়া সম্ভব হল সাউথ ট্রাফিক গার্ডের কর্তব্যরত দুই সার্জেন্ট ও

মাঞ্জা-সুতোয় জখম হয়ে মৃতপ্রায় চিল, উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিলেন কলকাতার দুই সার্জেন্ট

শেষ আপডেট: 21 August 2020 05:27

দ্য ওয়াল ব্যুরো: দু'দিন ধরে রক্তাক্ত অবস্থায় ঝুলছিল সে। নড়াচড়া করতে পারেনি, কিছু খায়ওনি। আর কয়েক ঘণ্টা এভাবে থাকলে হয়তো প্রাণই থাকত না। কিন্তু অবশ্যম্ভাবী সে করুণ পরিণতি এড়িয়ে যাওয়া সম্ভব হল সাউথ ট্রাফিক গার্ডের কর্তব্যরত দুই সার্জেন্ট ওয়াসিম বারি এবং দীপ্তিময় ঘোষের তৎপরতায়। গুরুতর জখম একটি চিলকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিলেন তাঁরা। বৃহস্পতিবার বিকেলে পার্কস্ট্রিটের অ্যালেন পার্কের কাছে ঘটনাটি ঘটে। ঘুড়ির মাঞ্জা দেওয়া সুতোয় ডানা কেটে যায় একটি চিলের। কোথায় কীভাবে কেটেছে, তা জানা যায়নি, তবে সে এসে আশ্রয় অ্যালেন পার্কের উল্টোদিকের বটগাছে। তাকে ঝুলে থাকা অবস্থায় দেখেন অনেকেই। ওয়াসিম এবং দিপ্তীমানের চোখে পড়ার পরেই তাঁরা সক্রিয় হন। ততক্ষণে গাছ থেকে নীচে পড়ে গেছে সেটি। একেবারেই নেতিয়ে পড়েছে, কিছুই খাচ্ছে না। চিকিৎসার জন্য ভেটরেনারি হাসপাতালে যোগাযোগও করেন ওয়াসিম। খবর দেন স্বেচ্ছাসেবী সংস্থাতেও। সাহায্য না মেলায় শেষে বন দফতকে জানানো হয় সবটা, তাঁরা এসে নিয়ে যান চিলটিকে। দ্রুত চিকিৎসা শুরু হয় জখম চিলটির। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার বিকেল থেকেই রক্তাক্ত অবস্থায় বটগাছে ঝুলছিল চিলটি। ডানায় জড়িয়ে ছিল চিনা মাঞ্জা সুতো। তখন চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি স্থানীয় বাসিন্দারা। পরে গাছ থেকে পড়ে যায় চিলটি। তার পরে তার গা থেকে ধারালো সুতো ছাড়ানো হয়। খেতে দেওয়া হয়, কিন্তু নেতিয়ে পড়ার কারণে কিছুই খেতে পারেনি সে। ওয়াসিম বারি জানান, অনেকটা রক্ত পড়ায় প্রায় শেষ অবস্থা তার। তার ওপরে বৃষ্টিতে একটানা ভিজে থরথর করে কাঁপছে চিলটি। ডানায় গভীর ক্ষত। ওয়াসিম চেষ্টা করার পরে শেষমেশ বন দফতরের কর্মীরা এসে উদ্ধার করেন চিলটিকে। সল্টলেকের রেসকিউ সেন্টারে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু হয়।

```