Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদীর মন্ত্রীদের থেকেও ফাইন নিচ্ছে ট্রাফিক পুলিশ, দেখুন গড়কড়ি কী বলছেন

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রে তখন সবে ক্ষমতায় এসেছে নরেন্দ্র মোদী সরকার। আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় তখনও সম্ভবত মন্ত্রী হননি। সংসদ ভবনের অদূরে বিজয় চকে বাবুলকে ধরেছিল ট্রাফিক পুলিশ। সাধের বুলেট চালাচ্ছিলেন তিনি। পরণে বারমুডা টি শার্ট। মাথায়

মোদীর মন্ত্রীদের থেকেও ফাইন নিচ্ছে ট্রাফিক পুলিশ, দেখুন গড়কড়ি কী বলছেন

শেষ আপডেট: 9 September 2019 12:43

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রে তখন সবে ক্ষমতায় এসেছে নরেন্দ্র মোদী সরকার। আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় তখনও সম্ভবত মন্ত্রী হননি। সংসদ ভবনের অদূরে বিজয় চকে বাবুলকে ধরেছিল ট্রাফিক পুলিশ। সাধের বুলেট চালাচ্ছিলেন তিনি। পরণে বারমুডা টি শার্ট। মাথায় হেলমেট নেই! সোমবার কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী জানালেন, তাঁকেও নাকি ফাইন দিতে হয়েছে ট্রাফিক পুলিশকে। তিনি জানিয়েছেন, মোদী সরকারে তিনি একা নন, আরও কয়েক জন মন্ত্রীকেও ফাইন দিতে হয়েছে। সদ্য মোটর ভেহিকেল আইন সংশোধন হয়েছে। তা ১ সেপ্টেম্বর থেকে বাস্তবায়িত হয়েছে। ট্রাফিক নিয়ম লঙ্ঘন করার কারণে গোটা দেশ জুড়ে ধরপাকড় চলছে। কোথাও অটো চালককে ফাইন দিতে হচ্ছে ৪৭ হাজার ৫০০ টাকা, তো কোথাও ট্রাক চালককে আইন ভেঙে দিতে হচ্ছে ৫৯ হাজার টাকা। কিন্তু মন্ত্রীরা যদি আইন ভাঙেন, তাহলে কী হবে? ট্রাফিক আইন নিয়ে এই কড়াকড়ির পরই কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। হেলমেট ছাড়া, পিছনে আরও একজনকে বসিয়ে স্কুটার চালাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের অনেকে এই ছবি পোস্ট করে লিখেছেন, “তা হলে গড়কড়িজির থেকে কত টাকা ফাইন নেওয়া হবে?” এ ব্যাপারে সোমবার মুখ খুলেছেন এই মারাঠা নেতা। সংবাদমাধ্যমের সামনে বিজেপি-র প্রাক্তন সভাপতি গড়কড়ি বলেছেন, “আমাকেও ফাইন দিতে হয়েছে।” ওই ছবিটি ছিল মহারাষ্ট্রের বান্দ্রা-ওরলি রোডে। তিনি বলেছেন, “আমি যে ফাইন দিয়েছি সেই চালান বোধহয় ফড়নবিশের (মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ) কাছেও পৌঁছে গিয়েছে।” নিতিন গডকড়ী আরও জানিয়েছেন, কেন্দ্রের মন্ত্রী ভি কে সিংহকেও জোরে গাড়ি চালানোর জন্য ফাইন দিতে হয়েছে। তাঁর কথায়, “নতুন আইনে নির্ধারিত স্পিড লিমিটের বেশি জোরে গাড়ি চালালেই তাঁকে ফাইন দিতে হবে। তা সে তিনি আইনজীবী হোন বা রাজনীতিক, কিংবা ডাক্তার হোন বা ইঞ্জিনিয়ার!” রাজধানীর পুলিশ নিয়ম করেছে, পুলিশের লোক যদি ট্রাফিক আইন ভাঙে, তাহলে তাঁদের থেকে জরিমানা নেওয়া হবে দ্বিগুন। যদিও কলকাতায় এখনও সেই কড়কড়ি হয়নি। এমনিতে শহরে তথা জেলায় আকছাড় দেখা যায় পুলিশ ট্রাফিক আইন ভাঙছেন। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো থেকে সিগন্যাল ভাঙা—সবই চোখে পড়ে সাধারণ। দিল্লির উদাহরণ দিয়ে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মাকে এ ব্যাপারে কয়েকদিন আগেই জিজ্যেস করা হয়েছিল দ্য ওয়াল-এর পক্ষ থেকে। তিনি জানিয়েছিলেন, “আইনটা একবার দেখতে হবে, কী আছে!” কিন্তু নীতিন গড়কড়ির মতো মোদী-মন্ত্রিসভার ওজনদার সদস্য জানিয়ে দিলেন, ছাড় নেই কারও। ফাইন গুনতে হয়েছে তাঁকেও।

```