Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

কলকাতায় পুলিশকে ফেলে পেটাল মাতালের দল, বাঁচাতে গিয়ে আক্রান্ত আরও এক এএসআই

দ্য ওয়াল ব্যুরো: রাতের কলকাতায় মত্ত যুবকদের (drunks) হাতে আক্রান্ত ট্রাফিক সার্জেন্ট (traffic police)-সহ এক এএসআই। বাইপাসের (Bypass) অজয়নগর (Ajaynagar) মোড়ে এই ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, রাতেরবেলা নাকা তল্লাশি চালানোর সময় হেলমেটবিহীন সে

কলকাতায় পুলিশকে ফেলে পেটাল মাতালের দল, বাঁচাতে গিয়ে আক্রান্ত আরও এক এএসআই

শেষ আপডেট: 31 December 2022 07:08

দ্য ওয়াল ব্যুরো: রাতের কলকাতায় মত্ত যুবকদের (drunks) হাতে আক্রান্ত ট্রাফিক সার্জেন্ট (traffic police)-সহ এক এএসআই। বাইপাসের (Bypass) অজয়নগর (Ajaynagar) মোড়ে এই ঘটনাটি ঘটেছে।

সূত্রের খবর, রাতেরবেলা নাকা তল্লাশি চালানোর সময় হেলমেটবিহীন সেই বাইক আরোহীদের আটক করে ট্রাফিক পুলিশ। জরিমানার জন্য চালান কাটা হয়। এরপরেই দলবল নিয়ে সেই যুবকরা চড়াও হয় পুলিশের উপর। গুরুতর আহত হন সেই ট্রাফিক সার্জেন্ট ও সার্ভে পার্ক থানার এএসআই। চার অভিযুক্তকে রাতেই গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, শুক্রবার রাত দশটা নাগাদ মত্ত যুবকদের হাতে আক্রান্ত হন পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ডের ট্রাফিক সার্জেন্ট সুমন কল্যাণ ঢাক এবং সার্ভে পার্ক থানার এএসআই এসকে পাত্রকে। জানা গেছে, শুক্রবার রাতে সন্তোষপুরের দিক থেকে একটি বাইক আসছিল অজয়নগর মোড়ের দিকে। সেইসময় ওখানে কর্মরত ট্রাফিক পুলিশ দেখেন, বাইক চালক এবং পিছনে বসা আরোহীর মাথায় কোনও হেলমেট নেই।

এরপরই দুজনকে থামায় এবং আইনানুগ ব্যবস্থা নেয় পুলিশ। এর কিছুক্ষণের মধ্যেই ওই দুই যুবক নিজেদের এলাকা থেকে ১০-১২ জন লোককে সেখানে ডেকে আনে। তারপরেই সকলে মিলে পুলিশের উপর চড়াও হয়।

মারধরের ফলে হাত কেটে যায় ওই এএসআইয়ের। এরপরই চার হামলাকারীকে গ্রেফতার করে সার্ভে পার্ক থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে, কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেস নেতা আদিত্য সাহা। ধৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, কর্তব্যরত পুলিশকর্মীদের মারধর-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

ময়দানের কাছে খেলনার মতো উল্টে গেল গাড়ি, ঝড়ের গতিতে এসে সপাটে ধাক্কা গাছে


```