Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

৫ মাস বারাসত ওভারব্রিজে উঠতে পারবে না কোনও চার চাকা! সরছে বাসস্ট্যান্ডও, হবে সংস্কারের কাজ

হবে সংস্কারের কাজ। সেজন্য শুক্রবার রাত থেকে আগামী ৫ মাস বারাসত ব্রিজের যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়ে দিল প্রশাসন।

৫ মাস বারাসত ওভারব্রিজে উঠতে পারবে না কোনও চার চাকা! সরছে বাসস্ট্যান্ডও, হবে সংস্কারের কাজ

ফাইল ছবি।

শেষ আপডেট: 23 January 2025 19:42

দ্য ওয়াল ব্যুরো: হবে সংস্কারের কাজ। সেজন্য শুক্রবার রাত থেকে আগামী ৫ মাস বারাসত ব্রিজের যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়ে দিল প্রশাসন।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, সংস্কারের কাজের কারণে আগামী পাঁচ মাস বারাসত ব্রিজ দিয়ে কোনও চার চাকার সেতু চলাচল করতে পারবে না। দু’চাকা বা তিন চাকার ছোট যানবাহন চলাচল করতে পারবে। তবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় যান চলাচলে নিয়ন্ত্রণ কিছুটা শিথিল করা হতে পারে।

একই সঙ্গে ব্রিজ সংস্কারের কারণে তিতুমীর বাস টার্মিনাসকে আপাতত সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ সুপারের অফিসের কাছে। অস্থায়ী বাসস্ট্যান্ড করা হবে বারাসতের সত্যভারতীর কাছেও।

বারাসত শহরের ওপর দিয়ে গিয়েছে দু’টি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক। বনগাঁর ভারত-বাংলাদেশ সীমান্ত তো বটেই, রাজ্যের অন্যান্য প্রান্তেও অজস্র পণ্যবাহী গাড়ি চলাচল করে বারাসত দিয়ে। সেতু সংস্কারের কারণে শহরের যানজট ঠেকাতে জাতীয় সড়ক ধরে আসা পণ্যবাহী গাড়িগুলিকে কল্যাণী এক্সপ্রেসের দিকে এবং যশোর রোডের গাড়িগুলিকে আওয়ালসিদ্ধি-সন্তোষপুরের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

তবে তাতেও যানজট সমস্যা তীব্র আকার নিতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। কারণ, প্রতিদিন বারাসত শহরের ওপর দিয়ে হাজার হাজার পণ্যবাহী গাড়ি চলাচল করবে। সেক্ষেত্রে আগামী ৫ মাস সেতু বন্ধ থাকলে যানজট কতখানি তীব্র আকার নেবে, তা ভেবেই শিউড়ে উঠছেন স্থানীয়দের অনেকে। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রতিটি এলাকায় ট্রাফিক নজরদারি থাকবে।


```