Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

বেলঘরিয়ার রাস্তায় ট্রাফিক গার্ডকে পিষে দিল বেপরোয়া বাস, রাতে উত্তেজনা ছড়াল এলাকায়

বেপরোয়া গতিতে আসা বাসের ধাক্কায় প্রাণ গেল এক ট্রাফিক গার্ডের। বুধবার রাতে বেলঘরিয়ার রথতলা মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। মৃত ওই ট্রাফিক গার্ডের নাম সঞ্জয় দাস। বিশেষভাবে সক্ষম ছিলেন তিনি। দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে বিটি রোডে ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছিলেন।

বেলঘরিয়ার রাস্তায় ট্রাফিক গার্ডকে পিষে দিল বেপরোয়া বাস, রাতে উত্তেজনা ছড়াল এলাকায়

শেষ আপডেট: 28 March 2024 12:24

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বেপরোয়া গতিতে আসা বাসের ধাক্কায় প্রাণ গেল এক ট্রাফিক গার্ডের। বুধবার রাতে বেলঘরিয়ার রথতলা মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। মৃত ওই ট্রাফিক গার্ডের নাম সঞ্জয় দাস। বিশেষভাবে সক্ষম ছিলেন তিনি। দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে বিটি রোডে ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছিলেন। 

এদিন রাতে সঞ্জয়বাবুর ডিউটি পড়েছিল বেলঘরিয়ায় জেনিথ হাসপাতালের সামনে। সেখানে তিনি ট্রাফিক নিয়ন্ত্রণ করছিলেন। রথতলা থেকে ব্যারাকপুরের দিকে যাচ্ছিল একটি বাস। সেই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাফিক গার্ডকে ধাক্কা মেরে চাকার তলায় পিষে দেয়। স্থানীয়দের অভিযোগ, বাসটি যথেষ্ট দ্রুত গতিতে ছিল। মদ্যপ অবস্থায় বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিল বাসের চালক। দুর্ঘটনার পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

এই দুর্ঘটনার পর উত্তেজিত হয়ে ওঠেন স্থানীয় মানুষ। চালককে আটক করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। বেলঘরিয়া থানার পুলিশ জানিয়েছে, ধৃত চালকের নাম শিব হালদার। তাঁকে আটক করা হয়েছে। বাসটিকে থানায় নিয়ে যাওয়া হয়।


```