Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার ট্রাফিক পুলিশরা পাবেন এসি হেলমেট, কোথায় জানেন?

দ্য ওয়াল ব্যুরো: গোটা উত্তর ও মধ্য ভারত জুড়ে দাবদাহ চলছে, আর কমার যেন কোনো লক্ষ্মণ নেই। মানুষ ঘর থেকে কাজের জায়গা, বা সেখান থেকে বাড়ি ফিরতে হাঁসফাঁস। কিন্তু যাঁদের কাজটাই রাস্তায় রাস্তায়, তাঁরা কী করবেন? যেমন ধরুন ট্রাফিক পুলিশ। তাঁদের তো এ

এবার ট্রাফিক পুলিশরা পাবেন এসি হেলমেট, কোথায় জানেন?

শেষ আপডেট: 15 June 2019 11:03

দ্য ওয়াল ব্যুরো: গোটা উত্তর ও মধ্য ভারত জুড়ে দাবদাহ চলছে, আর কমার যেন কোনো লক্ষ্মণ নেই। মানুষ ঘর থেকে কাজের জায়গা, বা সেখান থেকে বাড়ি ফিরতে হাঁসফাঁস। কিন্তু যাঁদের কাজটাই রাস্তায় রাস্তায়, তাঁরা কী করবেন? যেমন ধরুন ট্রাফিক পুলিশ। তাঁদের তো এই চাঁদি ফাটা রোদ আর সাংঘাতিক লু এর মধ্যেই দাঁড়িয়ে থাকতে হয়। ছত্তিশগড়ের সর্বোচ্চ পুলিশ কর্তা এই ট্রাফিক পুলিশদের জন্য বাতানুকূল হেলমেটের বন্দোবস্ত করছেন।
রাজ্যের ডিজি ডি এম অবস্থি জানিয়েছেন, গোড়ায় পাইলট বেসিসে দুটি হেলমেট দিয়ে শুরু করা হবে। যদি দেখা যায় যে এ গুলো প্রত্যাশিত কাজ দিচ্ছে, অর্থাৎ মাথা ও শরীর যথাযথ ভাবে ঠান্ডা হচ্ছে, তবে রাজ্যের যত ফিল্ড স্টাফ তথা নিরাপত্তারক্ষী ও ট্রাফিক পুলিশদের জন্য এ সি হেলমেটের ব্যবস্থা করা হবে।
ওই রাজ্যে দাবদাহের মধ্যে সারা দিন কাজ করছেন, এমন ট্রাফিক পুলিশের সংখ্যা দশ হাজার। যে হেলমেট এঁদের দেওয়া হবে, সেটি ঠান্ডা হয় ব্যাটারি ও একটা চিপের সাহায্যে।
অবস্থি আরও জানান, একটি ভারতীয় সংস্থাকেই এই এসি হেলমেট বানাতে দেওয়া হয়েছে। তাঁর কথায়, " পুলিশ বাহিনীর প্রধান হিসেবে আমার সব ফিল্ড স্টাফের সুবিধে অসুবিধে দেখা কর্তব্যের মধ্যে পড়ে।  সেই কারণেই এই উদ্যোগ।"
দেখা যাক বাংলার মুখ্যমন্ত্রী কবে এই শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করে তাঁর পুলিশ বাহিনীর মাথা ঠান্ডা করেন!

```