Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৪ ডিসেম্বর থেকেই কলকাতায় যান নিয়ন্ত্রণ, বন্ধ থাকবে একাধিক রাস্তা, থাকবে বাড়তি পুলিশও!

কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে কোন কোন রাস্তায় পণ্যবাহী যান চলবে না---

২৪ ডিসেম্বর থেকেই কলকাতায় যান নিয়ন্ত্রণ, বন্ধ থাকবে একাধিক রাস্তা, থাকবে বাড়তি পুলিশও!

শেষ আপডেট: 23 December 2023 13:13

দ্য ওয়াল ব্যুরো: উৎসবের মরশুমে সেজে উঠছে কলকাতা। রাস্তায় রাস্তায় আলো ঝলমল করছে। বিভিন্ন রঙের আলোয় মায়াবী রূপ নিচ্ছে রাতের কলকাতা। কারণ দু'দিন পরেই বড়দিন। রবিবার থেকেই মানুষের ঢল নামবে পার্কস্ট্রিট এলাকা। বলা চলে, যার জেরে প্রতিবছরই প্রায় স্তব্ধ হয়ে যায় ওই এলাকার যান চলাচল। শহরের বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় এই বড়দিন উপলক্ষে। এবারও তার অন্যথা হয়নি। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, বড়দিনের জন্য  পার্কস্ট্রিট এলাকায় যান নিয়ন্ত্রণ করা হবে।

২৪ ডিসেম্বর বিকেল চারটে থেকে ২৫ ডিসেম্বর ভোর পাঁচটা পর্যন্ত ময়দান ও পার্ক স্ট্রিট এবং সংলগ্ন এলাকায় সমস্ত ধরনের পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। আবার ২৫ ডিসেম্বর বিকেল চারটে থেকে একই বিধিনিষেধ জারি থাকবে। ২৬ ডিসেম্বর সকাল থেকে স্বাভাবিক হবে ওই এলাকার যান চলাচল।

কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে কোন কোন রাস্তায় পণ্যবাহী যান চলবে না---

এজেসি বোস রোড এবং চৌরঙ্গী রোড ক্রসিং উত্তর অভিমুখে
এজেসি বোস রোড ও হরিশ মুখার্জি রোড এবং ক্যাথিড্রল রোড ক্রসিং উত্তর অভিমুখে 
এজেসি বোস রোড ও হসপিটাল রোড ক্রসিং 
স্ট্র্যান্ড রোড ও গোষ্ঠপাল সরণি ক্রসিং পূর্ব অভিমুখে 
স্ট্র্যান্ড রোড ও অকল্যান্ড রোড ক্রসিং পূর্ব অভিমুখে  
রেড রোড ও মেয়ো রোড এবং ডাফরিন রোড
ক্যাথিড্রল রোড ও ক্যুইন্সওয়ে
চৌরঙ্গী ও শেক্সপিয়র সরণি- র মতো রাস্তাগুলো থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

বিকল্প হিসেবে কোন কোন রাস্তা ব্যবহার করা যাবে, তাও জানানো হয়েছে। বলা হয়েছে, সেন্ট জাজেস রোড ও স্ট্র্যান্ড রোডের কিছু অংশ দিয়ে যাতায়াত করা যেতে পারে।

কলকাতা ট্রাফিক পুলিশের তরফে আরও জানানো হয়েছে, যদি প্রয়োজন পড়ে তবে সোমবার সন্ধের পরে পার্কস্ট্রিট এলাকায় সম্পূর্ণ যান চলাচল বন্ধ করা হতে পারে। হো-চি-মিন সরণির পূর্ব অভিমুখ দিয়ে গাড়ির মুখ ঘুরিয়ে দেওয়া হবে। এছাড়াও রয়েড স্ট্রিট ক্রসিং থেকে পার্ক স্ট্রিট ক্রসিং অবধি রফি আহমেদ কিদওয়াই রোডের উভয়দিকে যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

বড়দিন উপলক্ষে পার্কস্ট্রিট, রবীন্দ্র সদন এলাকায় মানুষের ভিড় বাড়ে। অনেকেই নিজস্ব গাড়ি নিয়ে আসেন। কিন্তু গাড়ি কোথায় রাখবেন, সেটা নিয়েই চিন্তায় পড়েন অনেকে। কলকাতা ট্রাফিক পুলিশ জানিয়েছে, পার্ক স্ট্রিট (জেএল নেহেরু রোড ক্রসিং থেকে উড স্ট্রিট ক্রসিং), মিডলটন স্ট্রিট, শর্ট স্ট্রিট, উড স্ট্রিট (শর্ট স্ট্রিট থেকে পার্ক স্ট্রিট ক্রসিং অবধি), হো চি মিন সরণি, ক্যামাক স্ট্রিট (মিডলটন স্ট্রিট ক্রসিং থেকে শর্ট স্ট্রিট ক্রসিং), রফি আহমেদ কিদওয়াই রোড, লিটল রাসেল স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, ইলিয়ট রোডে গাড়ি পার্ক করা যাবে।

বড়দিনে কলকাতা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে। জানা গেছে, ২৫ ডিসেম্বর ৩ হাজার বাড়তি পুলিশকর্মী থাকবেন রাস্তায়। এছাড়াও, পার্ক স্ট্রিট সহ গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে কুইক রেসপন্স টিম, অ্যাম্বুল্যান্স। ২৪ ডিসেম্বর ভিড় নিয়ন্ত্রণ, যানজট এড়াতে ও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তা রুখতে ২ হাজার বাড়তি পুলিশের বন্দোবস্ত করা হয়েছে।


```