Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্যাম্পাসে ভাঙল ঐতিহ্যবাহী হংসমূর্তি, নতুন করে শোরগোল শান্তিনিকেতনে

শান্তিনিকেতনের মূল ক্যাম্পাসের কালোবাড়ি সংলগ্ন এলাকায় ভেঙে গেছে দীর্ঘদিনের পুরনো হংসমূর্তি।

ক্যাম্পাসে ভাঙল ঐতিহ্যবাহী হংসমূর্তি, নতুন করে শোরগোল শান্তিনিকেতনে

শান্তিনিকেতনের মূল ক্যাম্পাসে ভেঙে গেছে হংসমূর্তি

শেষ আপডেট: 24 May 2024 07:49

দ্য ওয়াল ব্যুরো: আবার সংবাদ শিরোনামে উঠে এল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। না, এবার উপাচার্যের বিরুদ্ধে কোনও বিক্ষোভ বা অন্য কোনও প্রতিবাদের ঘটনা নয়। মূর্তি ভাঙার বিষয় নিয়ে শুরু হয়েছে হইচই। শান্তিনিকেতনের মূল ক্যাম্পাসের কালোবাড়ি সংলগ্ন এলাকায় ভেঙে গেছে দীর্ঘদিনের পুরনো হংসমূর্তি। কে বা কারা সেটি ভাঙল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণার অনেক আগে থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল বিশ্বভারতীর ক্যাম্পাসকে। বহিরাগত তো দূর, সাংবাদিকদের প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু তার মধ্যেই এই প্রাচীন মূর্তি কীভাবে ভাঙল তা বুঝে উঠতে পারছেন না কেউই। সরকারি ও বেসরকারি নিরাপত্তা রক্ষীদের ঘেরাটোপে এই মুহূর্তে কলাভবনের ঐতিহ্যবাহী কালোবাড়ি সংস্কারের কাজ চলছে। আর সেই কাজ চলাকালীন ভাঙা পড়েছে মূর্তিটি। 

কোনও বহিরাগত প্রবেশের কারণে এই ঘটনা নাকি কাজ চলাকালীন অসতর্কতার জন্য মূর্তি ভাঙল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বিশ্বভারতীর নিরাপত্তা বিভাগ। তিন ফুট উচ্চতার হংসমূর্তিটি কলাভবন ও সঙ্গীত ভবনের মাঝে কালোবাড়ির সামনে ছিল। সেটি প্রায় ৪০ থেকে ৫০ বছরের পুরনো বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে। পড়ুয়াদের একাংশের অভিযোগ, এমন একটি মূর্তি ভেঙে যাওয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেপে যাওয়ার চেষ্টা করেছে। 

বিশ্বভারতীর ক্যাম্পাসে যত্রতত্র রয়েছে বিভিন্ন স্থাপত্য ও ভাস্কর্য। পড়ুয়াদের অনেকেও পরীক্ষামূলকভাবে বিভিন্ন স্থাপত্য গড়ে তুলেছেন ক্যাম্পাসের মধ্যেই। শান্তিনিকেতনের ঐতিহ্যকে আরও বাড়িয়ে তোলা একটি স্থাপত্যের মধ্যে ছিল এই হংসমূর্তি। প্রসঙ্গত, ২০২৩ সালেই কবিগুরুর শান্তিনিকেতনকে বিশ্ব হেরিটেজের তকমা দিয়েছিল ইউনেস্কো। 


```