Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রাতারাতি তারকা 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর রঘু এবং আম্মা! দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা

দ্য ওয়াল ব্যুরো: 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর (The Elephant Whisperers) হাত ধরে সোমবারই অস্কার (Oscar) এসেছে ভারতে। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে 'বেস্ট ডকুমেন্টারি ফিল্ম শর্ট সাবজেক্ট' বিভাগে সেরার শিরোপা উঠেছে 'দ্য এলিফ্যান্ট হ

রাতারাতি তারকা 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর রঘু এবং আম্মা! দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা

শেষ আপডেট: 14 March 2023 10:01

দ্য ওয়াল ব্যুরো: 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর (The Elephant Whisperers) হাত ধরে সোমবারই অস্কার (Oscar) এসেছে ভারতে। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে 'বেস্ট ডকুমেন্টারি ফিল্ম শর্ট সাবজেক্ট' বিভাগে সেরার শিরোপা উঠেছে 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর মাথায়। ছবিতে আদিবাসী দম্পতি বোম্মাই এবং বেল্লির স্নেহচ্ছায়ায় তামিলনাড়ুর মুদুমালাই টাইগার রিজার্ভের দুটি অনাথ হাতি রঘু এবং আম্মার বেড়ে ওঠার গল্প বলেছেন পরিচালক কার্তিকী গঞ্জালভেস। পুরস্কার জয়ের পর থেকেই নাকি রাতারাতি জনপ্রিয়তা বেড়েছে রঘু এবং আম্মার। তাদের দেখতে এখন রীতিমতো ভিড় জমে গেছে মুদুমালাই থেপ্পাকাডু এলিফ্যান্ট ক্যাম্পে।

৪০ মিনিটের তথ্যচিত্রটি নেটফিক্সে মুক্তি পেয়েছিল ২০২২ সালেই। রঘু আর আম্মার সঙ্গে বোম্মাই এবং বেল্লির সম্পর্কের গল্প তখনও মন জিতে নিয়েছিল দর্শকদের। তবে অস্কারজয়ের পর রাতারাতি তারকা হয়ে উঠেছে হাতিদুটি। তাদের দেখতে অনেকেই গিয়ে হাজির হচ্ছেন মুদুমালাই থেপ্পাকাডু এলিফ্যান্ট ক্যাম্পে।

'এটা একটা দুর্দান্ত ব্যাপার। এখানে এসে দারুণ লাগছে। হাতি আমার খুব প্রিয়। ছবিটা যে অস্কার পেয়েছে, এতে আমি খুবই উত্তেজিত এবং খুশি,' জানিয়েছেন এক পর্যটক।

সোমবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে পুরস্কার নিতে হাজির হয়েছিলেন তথ্যচিত্রটির পরিচালক কার্তিকী গঞ্জালভেস এবং প্রযোজক গুনিত মোঙ্গা। অ্যাওয়ার্ড হাতে পাওয়ার পর কার্তিকী জানিয়েছেন, 'আজ আমি মানুষ এবং প্রাকৃতিক জগতের মধ্যে পবিত্র বন্ধনের কথা, আদিবাসী সম্প্রদায়ের কথা বলব বলেই এখানে দাঁড়িয়ে আছি। বিশ্বের অন্য জীবদের সঙ্গে, যাদের সঙ্গে এই পৃথিবীতেই বাস করি আমরা, তাদের কথা বলতে এসেছি। সহাবস্থানের কথা বলতে এসেছি।'

তবে গুনিত মোঙ্গা প্রযোজিত কোনও ছবি যে এই প্রথমবার অস্কার পেল তা নয়। এর আগে ২০১৯ সালে গুনিতের প্রযোজনায় 'পিরিয়ড.এন্ড অফ সেন্টেন্স' ছবিটি বেস্ট শর্ট সাবজেক্ট ডকুমেন্টারি বিভাগে অস্কার পুরস্কার পেয়েছিল। চবিতর পরিচালক ছিলেন মেলিসা বার্টন এবং রায়কা জেতাবচি।

ফোন করে ছাত্রকে ডেকে আনেন একমাত্র শিক্ষক, এই ভাবেই চলছে ডায়মন্ডহারবারের স্কুল


```